সংগৃহীত
খেলা

টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শুরু থেকেই এবার জয়ের লক্ষ্যে মাঠে নামার কথা ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের কোচ ও অধিনায়ক। কিন্তু প্রথম ম্যাচেই হার দিয়ে সিরিজ শুরু করা বাংলাদেশের আজ জয়ের কোনো বিকল্প নেই। হোম কন্ডিশনের সুবিধা ব্যবহার করে, স্পিন উইকেট বানালেও সেখানে ভালো করতে পারেননি টাইগার ব্যাটাররা।

আরও পড়ুন : পারফর্ম ও ফিটনেসকেই মূল্যায়ন

দ্বিতীয় ওয়ানডে তাই বাঁচামরার লড়াই তামিমদের জন্য। অন্যদিকে সফরকারীদের নজর থাকবে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করা। দুই দলের সমীকরণ ভিন্ন হলেও লক্ষ্য এক, তা হল হয় নিয়ে মাঠ ছাড়া।

ঘরের মাঠে গত কয়েক সিরিজ ধরেই ভালো ক্রিকেট খেলছে বাংলাদেশ। ভারত, পাকিস্তানের মতো উপমহাদেশের শক্তিশালী দলের বিপক্ষে যেমন সিরিজ জিতেছে টাইগাররা, তেমনি দক্ষিণ আফ্রিকাকেও ওয়ানডে সিরিজে হারিয়েছে তারা। কিন্তু ব্যাত্যিক্রম কেবল ইংল্যান্ডের ক্ষেত্রে। এখনো কোন ফরম্যাটে ইংল্যান্ডকে সিরিজ হারাতে পারেনি বাংলাদেশ।

ঘরের মাটিতে ২০১২ সালের ডিসেম্বরের পর থেকে এখন পর্যন্ত ৫৮টি ওয়ানডে ম্যাচ খেলে ৪০ জয় পেয়েছে বাংলাদেশ। আর সবশেষ ১৪ দ্বিপাক্ষিক সিরিজের মধ্যে ১৩টিতেই জয় হয়েছে বাংলাদেশের। এই সময়ে একমাত্র যে সিরিজটি হেরেছে লাল সবুজেরা, তা এই ইংল্যান্ডের বিপক্ষেই। সর্বশেষ যেবার বাংলাদেশ সফরে এসেছিল ইংলিশরা, তখন ২-১ ব্যবধানে সিরিজ হাতছাড়া হয় বাংলাদেশের।

আরও পড়ুন : সতীর্থদের সোনার আইফোন দিচ্ছেন মেসি

এবার এখনও সিরিজ জয়ের সুযোগ আছে বাংলাদেশের সামনে। তবে তার জন্য বাকি দুই ম্যাচেই জিততে হবে টাইগারদের। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে কাজটা যে খুব একটা সহজ হবে না, তা প্রথম ম্যাচ দেখেই বুঝা গেছে। তবে নিজেদের সেরাটা দিতে পারলে জয় সম্ভব সাকিব আল হাসান-তামিম ইকবালদের।

এদিকে প্রথম ম্যাচে হারের পর বাংলাদেশ দলে পরিবর্তন আসতে পারে। যদি মুশফিকের ইনজুরি গুরুতর হয়, তবে তার বদলি হিসেবে মাঠে দেখা যেতে পারে শামিম পাটোয়ারীকে। আর মুশফিক ফিট থাকলে হয়তো আগের একাদশ নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম।

আরও পড়ুন : টি-টোয়েন্টি দলে নতুন তিন মুখ

দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ :
জেসন রয়, ফিল সল্ট, দাভিদ মালান, জেমস ভিন্স, জস বাটলার (অধিনায়ক), উইল জ্যাকস, মইন আলি, ক্রিস ওকস, আদিল রশিদ, জফরা আর্চার, মার্ক উড।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা