খেলা

টস জিতে ব্যাটিংয়ে চট্টগ্রাম

স্পোর্টস ডেস্ক : বিপিএলে শনিবার (৪ জানুয়ারি) দিনের প্রথম খেলায় মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম।

আরও পড়ুন: মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন এনেছি

শনিবার শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস ভাগ্যে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম। ফলে প্রথমে ফিল্ডিং করতে হচ্ছে ইমরুল কায়েস, মোসাদ্দেক ও মুস্তাফিজদের। হাতের ইনজুরির কারনে কুমিল্লার দলে নেই লিটন দাস।

৯ ম্যাচের মধ্যে ৬টি জিতে ইতোমধ্যেই প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সমান ম্যাচ খেলে মাত্র ২টি ম্যাচ জিতেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টুর্নামেন্টের বাকি তিনটি ম্যাচে জিতলেও তাদের সামনে সুযোগ নেই শেষ চারে ওঠার।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৯৩ রান সংগ্রহ করেছে চট্টগ্রাম। ওপেনার মেহেদি মারুফ ২ বলে ০ ও খোয়াজা নাফি ৬ বলে মাত্র ২ রান করেন। আফিফ হোসাইন ৩০ বলে ৩৯ ও উসমান খান ৪০ বলে ৫২ রান করে ক্রিজে আছেন....

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ :
ইমরুল কায়েস, মোহাম্মদ রিজওয়ান, সৈকত আলী, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান আলী, আবরার আহমেদ এবং জনসন চার্লস।

আরও পড়ুন: পানি সঙ্কটে দক্ষিণ আফ্রিকা

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ :
শুভাগত হোম, আফিফ হোসেন ধ্রুব, কার্টিস ক্যাম্ফার, উসমান খান, মেহেদি মারুফ, খাওয়াজা নাফে, জিয়াউর রহমান, ডারউইস রাসুলি, মৃত্যুঞ্জয় চৌধুরি, মেহেদি হাসান রানা, নিহাদ উজ জামান।

সান নিউজ/জেএইচ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা