ছবি-সংগৃহীত
খেলা

আফ্রিদির মেয়ে জামাই শাহীন আফ্রিদি

সান নিউজ ডেস্ক: দুই বছর আগে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির মেয়ে আনশার সঙ্গে তরুণ পেসার শাহীন আফ্রিদির আকদ হয়েছিল।

আরও পড়ুন: পানি সঙ্কটে দক্ষিণ আফ্রিকা

এবার আনুষ্ঠানিকভাবে বিয়েটাও সেরে নিলেন এই ক্রিকেটার। শুক্রবার আনশা ও শাহীনের বিয়ে সম্পন্ন হয়েছে।

করাচির জাকারিয়া মসজিদে বিয়ে পড়ান মওলানা আব্দুল সাত্তার। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শহীদ আফ্রিদির মেয়ে জামাই হলেন শাহীন আফ্রিদি।

বিয়ের পর পরই অনুষ্ঠিত হয় বিবাহোত্তর সংবর্ধনা। সেখানে ছিল ক্রিকেট তারকাদের সরব উপস্থিতি। বিয়েতে হাজির হয়েছিলেন পাকিস্তান ক্রিকেট দলের বর্তমান ও সাবেক অধিকাংশ তারকারা। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- অধিনায়ক বাবর আজম, পেসার নাসিম শাহ, সরফরাজ আহমেদ, শাদাব খান, মোহাম্মদ হাফিজ।

আরও পড়ুন: প্রাণহানির শীর্ষে জাপান

এছাড়া জেনারেল (অব:) অসিম সালেম বাজওয়া, আইসিসির জেনারেল ম্যানেজার ওয়াসিম খান উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন পাকিস্তানের সাবেক নাম্বার ওয়ান স্কোয়াশ খেলোয়াড় জাহাঙ্গীর খান।

শাহীন আফ্রিদির পারিবারিক সূত্রে জানা গেছে, তাদের হলুদ সন্ধ্যা বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়। আর বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে শাহীনের পরিবার ও আত্মীয়-স্বজনরা দুদিন আগেই করাচিতে আসেন।

বিয়ের পর পর জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে লজ্জাবণত বদনে শাহীন বলেছেন, ‘আসলে শহীদ আফ্রিদির মেয়েকে বিয়ে করার ইচ্ছা ছিল আমার। আলহামদুলিল্লাহ, সেটা পূরণ হয়েছে।’

আরও পড়ুন: নির্বাচন কমিশনারকে হিরো আলমের চ্যালেঞ্জ

বিয়ে করায় তার নারী ভক্তরা আনশাকে হিংসা করছে কিনা জানতে চাইলে শাহীন বলেন, ‘আমি আসলে জানি না। তবে আমার মনে হয় আনশা এমন কিছু ভাবছে।’ এরপর তিনি তার নারী ভক্তদের উদ্দেশ্য বলেন, ‘আমি আমার ভালোবাসাকে, হৃদয়কে খুঁজে পেয়েছি, এখন এটাই আমার জন্য যথেষ্ট।’

অবশ্য বিয়ের পর পরই লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তান সুপার লিগ খেলতে মাঠে নেমে পড়তে হবে শাহীন আফ্রিদিকে। ১৩ তারিখ থেকে মাঠে গড়াবে পিএসএল।

অবশ্য নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলার পর থেকে হাঁটুর ইনজুরির কারণে আর খেলতে পারেননি তিনি। এবার পিএসএলে মাঠ মাতাবেন পাকিস্তানের এই পেস সেনসেশান।

উল্লেখ্য, ২০১৭ সালে ১৭ বছর বয়সী পাকিস্তানি ফাস্ট বোলিং প্রতিভা হিসেবে শাহীন আফ্রিদির আগমন ঘটে। ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতাসম্পন্ন শাহীন ঘণ্টায় ৯০ মাইল বেগে বোলি করে স্বীয় গতির সক্ষমতা দেখান। এছাড়াও বড় ধরনের মারেও পারদর্শী তিনি। বোলিং, ব্যাটিং ও ফিল্ডিংয়ে চমৎকার অল-রাউন্ডার হিসেবে নিজেকে গড়ে তুলেছেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা