ছবি : সংগৃহিত
খেলা

সাকিব নয়, মাশরাফিকে চান পাপন!

স্পোর্টস ডেস্ক : মাশরাফি বিন মুর্তজা জাতীয় দলের হয়ে ২০২০ সালে সর্বশেষ খেলেছিলেন। বর্তমানে জাতীয় দলে না খেললেও দেশের ঘরোয়া টুর্নামেন্টগুলোতে খেলে যাচ্ছেন। মাশরাফিকে খেলা বাদ দিয়ে ক্রিকেট বোর্ড কিংবা জাতীয় দলের কোনো দায়িত্বে দেখতে চান অনেক ভক্ত।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই মাঠের ক্রিকেটে খেলা চালিয়ে গেলে। তাই মাশরাফিও পারছেন না নির্বাচনে যেতে। তবে ২০২১ সালে মাশরাফি জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে কাজ করতে তিনি আগ্রহী।

অবশেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কথা বললেন এ বিষয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে পাপন বলেন, মাশরাফির জন্য সবসময় খোলা বোর্ডের দুয়ার।

আরও পড়ুন : মেসিদের আনতে দরকার ১০২ কোটি

জাতীয় দলের সাবেক অধিনায়কের ব্যস্ততার কথা তুলে ধরে পাপন বলেন, ‘মাশরাফিকে আমরাও চাই, কিন্তু এখন ও আসবে কোথায়? একটা কথা ভুলে গেলে হবে না ও একজন সম্মানিত সংসদ সদস্য। তাই আমি ওকে যেকোনো জায়গা দিলে হবে না।

তিনি আরও বলেন, ওর তো নিজের একটা ব্যাপার আছে। ও সময় দিতে পারবে কিনা। কারণ ও তো এখন বেশ সময় দেয় রাজনীতিতে। আমি যদি বলি তুমি বয়সভিত্তিক পর্যায় চালাও, এইচপির হেড হও, টিম ম্যানেজার হয়ে টিমের সঙ্গে যাও সেটাও হবে না। এগুলো আগে যত সহজ ছিল তেমন নেই। এখন যত সময় যাচ্ছে তত কঠিন হচ্ছে।

আরও পড়ুন : দৈনিক দুই ডজন ডিম খান পাকিস্তানি পেসার!

মাশরাফিকে কোনো আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেয়া হবে কি না তা জানতে চাওয়া হয়েছিল পাপনের কাছে। বোর্ড সভাপতি কদিন আগের উদাহরণ দিয়ে বলেন, আমি তাকে (মাশরাফি) পরশুদিনই বললাম, আমি চাই তুমি আসো।

এখন তুমি চিন্তা করে দেখো কোনটা করলে তোমার জন্য সম্ভব বা তুমি আগ্রহী কিনা। এর চেয়ে বেশি আর কি বলব। এখন আপনারা বলতে চাচ্ছেন আমি কেন লিখিত দিলাম না। কিসের লিখিত দিব? এভাবে তো লিখিত দেয়া যায় না।’

আরও পড়ুন : বিসিবির সভাপতি হতে চাই

প্রসঙ্গত, কয়েকদিন আগে সাকিব আল হাসান বলেন, বিপিএলের সিইও‘র দায়িত্ব পেলে এক থেকে দুই মাসেই সব বদলে দিতে পারব। তার এমন বক্তব্যের পর শুরু হয় নানা বিতর্ক।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা