সংগৃহীত ছবি
খেলা

বিসিবির সভাপতি হতে চাই

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) শুরুর ঠিক আগে সাকিব আল হাসানের বিস্ফোরক মন্তব্য নিয়ে দেশজুড়ে শুরু হয় তোলপাড়। টুর্নামেন্ট শুরু হয়ে এক ম্যাচ খেলাও হয়ে গেছে সাকিবের। তবে তার সেই মন্তব্য নিয়ে আলোচনা থামছে না।

আরও পড়ুন: ব্রাজিলের প্রেসিডেন্ট প্যালেসে হামলা

তিনি বলেছিলেন, বিপিএলের সিইও হলে পুরো টুর্নামেন্টকে গোছাতে সময় লাগবে ১ থেকে ২ মাস। সাকিবের এমন বক্তব্যের পর বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল বলেন, সাকিব চাইলে পরের আসরেই তাকে সিইওর দায়িত্ব দেওয়া হবে।

রোববার রাতে রুচির আয়োজনে মিট উইথ সাকিব আল হাসান প্রোগ্রামে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে প্রশ্ন করা হয় বিসিবি থেকে তাকে সিইওর দায়িত্ব দেওয়া হলে নেবেন কি না। এমন প্রশ্নের জবাবে মুচকি হেসে সাকিব বলেন, ‘হলে তো সভাপতি হওয়াই ভালো।’

আরও পড়ুন: বিশ্বব্যাপি কমেছে শনাক্ত ও মৃত্যু

এর আগে বুধবার বিপিএল নিয়ে সাকিব বলেছিলেন, ‘আমাকে যদি (বিপিএলের) প্রধান নির্বাহীর দায়িত্ব দেওয়া হয়, বেশিদিন লাগবে না। আমার ধারণা এক থেকে দুই মাস লাগবে সর্বোচ্চ; সবকিছু ঠিক করতে। দুই মাসও লাগার কথা না, দুই মাস অনেক দূরের কথা বলছি। ‘নায়ক’ সিনেমা দেখেছেন না? একদিনে অনেক কিছু করা সম্ভব। যে করতে পারে সে সব করতে পারে।’

সাকিবের ধরনটাই এমন, হুটহাট চেয়ার নাড়িয়ে দেওয়া কথা বলতে তিনি ভয় করেন না। এখন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাকিবের এমন মন্তব্য কীভাবে নেন, সেটাই দেখার!

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা