ছবি : সংগৃহিত
খেলা

দৈনিক দুই ডজন ডিম খান পাকিস্তানি পেসার!

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি পাকিস্তানের জিও নিউজ শো ‘হাসনা মানা হে’-তে নিজের খাদ্য তালিকা প্রকাশ করে চমকে দিলেন পাকিস্তানের পেসার হারিস রউফ। ওজন বাড়াতে প্রতিদিন দুই ডজন করে ডিম খান তিনি।

আরও পড়ুন : বিসিবির সভাপতি হতে চাই

হারিস রউফ বর্তমান সময়ে পাকিস্তানের অন্যতম সেরা বোলার। শুরুতে ছিলেন নেট বোলার, তারপর গত কয়েক বছরে দারুণ উন্নতি করে পাকিস্তানের তিন ফরম্যাটেই জায়গা পাকা করেছেন।

২০২০ সালে ওয়ানডেতে অভিষেক ঘটে, ১৬ ম্যাচে নিয়েছেন ২৯ উইকেট। টি-টোয়েন্টিতে খেলেছেন অর্ধশতাধিক ম্যাচ। ৫৭ ম্যাচ খেলে নিয়েছেন ৭২ উইকেট।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

২৯ বছর বয়সী এই পেসার বলেন, আমি দিনে ২৪টি ডিম খাই। আকিব জাভেদ (সাবেক পাকিস্তানি বোলার ও বর্তমান কোচ) আমাকে খাদ্যাভ্যাসের তালিকা দেন।

সকালের নাশতায় ৮ ডিম, দুপুরে ৮টি ডিম এবং রাতের খাবারে ৮টা। প্রথমবার আমি যখন ক্রিকেট একাডেমিতে গেলাম, রুমে ডিমের ক্রেটসের পাহাড়। আমার মনে হচ্ছিল, আমি যেন কোনও একটা মুরগীর খামারে এসেছি।

আরও পড়ুন : এক ছাদের নিচে সিআর সেভেনের বান্ধবী

দুই ডজন করে ডিম খাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, আমার ওজন তখন ৭২ কেজি ছিল, আকিব ভাই আমাকে ওজন ৮২-৮৩ কেজিতে আনতে বললেন। আমার উচ্চতা অনুযায়ী আদর্শ সেটাই। আমি এখন ৮২ কেজি।

সঞ্চালক রউফের এতগুলো ডিম খাওয়ার কথা শুনে রীতিমত হতভম্ব হয়ে যান!

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা