সংগৃহীত ছবি
খেলা

বিপিএল মাতাতে আসছেন কামিন্স 

স্পোর্টস ডেস্ক : চলমান বিপিএলের মাঝে দুর্বল রাজশাহীতে আসছেন ক্যারিবিয়ান পেসার মিগুয়েল কামিন্স।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে খেলেছেন কামিন্স। ১৪ টেস্ট আর ১১ ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে তার। টেস্টে ২৭ আর ওয়ানডেতে ৯ উইকেট আছে তার ঝুলিতে। আর শেষ স্বীকৃত ক্রিকেট খেলেছেন ২০২২ সালে।

সবশেষ খেলেছেন ভাইটালিটি ব্লাস্টের হয়ে। ভাইটালিটি ব্লাস্টে ৩ ম্যাচে ৫ উইকেট আর সিপিএলে ৮ ম্যাচে ১ উইকেটের পরিসংখ্যান নিয়ে বাংলাদেশে আসছেন তিনি। বিপিএলে চট্টগ্রাম পর্ব থেকে দলের সঙ্গে যুক্ত হওয়ার কথা রয়েছে তার।

আরও পড়ুন : বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

সিলেট পর্ব শেষে ৬ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে ছয়ে রয়েছে দুর্বার রাজশাহী। চট্টগ্রাম পর্বে ৪টি ম্যাচ খেলবে এই ফ্র্যাঞ্চাইজিটি। যেখানে দেখা যাবে কামিন্সকে।

আগামী ১৬ তারিখ থেকে মাঠে গড়াবে চট্টগ্রাম পর্বের খেলা। বন্দরনগরীতে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৩ জানুয়ারি খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্সের লড়াই দিয়ে শেষ হবে চট্টগ্রাম পর্ব।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা