সংগৃহীত ছবি
খেলা

আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ সাকিব

স্পোর্টস ডেস্ক : টানা দুইবার পরীক্ষা দিয়ে ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন শোধরাতে না পারায় আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হয়েছে সাকিব আল হাসানের বোলিং। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে এক বছর বল করতে পারবেন না তিনি।

আরও পড়ুন : ক্লাব কিনছেন ভিনিসিয়ুস!

শনিবার (১১ জানুয়ারি) রাতে এ তথ্য জানা গেছে।

গেল দুদিন ধরেই বাতাসে ভাসছিল তথ্য। চেন্নাইয়ে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন বৈধতা পায়নি। নিয়ম অনুযায়ী, পরপর দুই বোলিং টেস্টে ব্যর্থতার কারণে আন্তর্জাতিক ক্রিকেটে বল করা হচ্ছে না তার। যদিও খেলে যেতে পারবেন লাল-সবুজের জার্সিতে। খেলতে হবে ব্যাটার পরিচয়ে।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে গণমাধ্যমের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। যেখানে বলা হয়, জাতীয় দলের অলরাউন্ডার শাকিব আল হাসানের ওপর ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীন প্রতিযোগিতায় বোলিং করার নিষেধাজ্ঞা বহাল রয়েছে। গত মাসে ভারতের চেন্নাইয়ে শ্রী রামচন্দ্র স্পোর্টস সায়েন্স সেন্টারে পুনর্মূল্যায়নের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর ফলে, আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞাও বহাল থাকছে সাকিবের জন্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে, পরবর্তী বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হলে উঠে যাবে নিষেধাজ্ঞা। এর আগে পর্যন্ত সাকিব আল হাসান খেলবেন কেবল ব্যাটার হিসেবে।

আরও পড়ুন : শাস্তি পেলেন তামিম ইকবাল

সাকিবের এমন নিষেধাজ্ঞার পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার অংশ নেওয়ার ইস্যুতেও জটিলতা সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা