ছবি-সংগৃহীত
খেলা

টেস্টে ১৮৮ রানে জয় পেল ভারত

সান নিউজ ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ১৮৮ রানে জিতেছে ভারত। চট্টগ্রাম টেস্ট জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ২৪১ রান।

আরও পড়ুন: ১ ফেব্রুয়ারি, ৫ আসনে উপ-নির্বাচন

তবে দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত আর জাকির হাসান উদ্বোধনী জুটিতে ১২৪ রান তুলে দেওয়ার পর আশায় বুক বেঁধেছিলেন সমর্থকরা। জাকির হাসান তার অভিষেক টেস্টে সেঞ্চুরি করলেন, বাকিদের মধ্যে দুই-একজন এমন কিছু করতে পারলেই তো হবে!

কিন্তু বাস্তবতা আর স্বপ্নপথের দূরত্ব তো যোজন যোজন। বাংলাদেশ শেষ পর্যন্ত স্বপ্ন ছুঁতে পারলো না। যেতে পারলো না কাছাকাছিও। চট্টগ্রাম টেস্টে সাকিব আল হাসানের দলকে ১৮৮ রানের বড় ব্যবধানে হারিয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত।

আরও পড়ুন: ষড়যন্ত্র করলে তার প্রতিবাদও করতে জানি

এই টেস্টে প্রথম ইনিংসটাই পিছিয়ে দিয়েছিল টাইগারদের। তাদের ১৫০ রানে গুটিয়ে দিয়ে ভারত অলআউট হয় ৪০৪ রানে। উইকেটের অবস্থা দেখে বাংলাদেশকে আর ফলোঅন করায়নি ভারত। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ২৫৮ রান তুলে ইনিংস ঘোষণা করে। ফলে বাংলাদেশের সামনে জয়ের রক্ষ্য দাঁড়ায় ৫১৩ রানের।

দ্বিতীয় ইনিংসে অবশ্য লড়েছে সাকিব বাহিনী। শেষ পর্যন্ত ১১৩.২ ওভারে অলআউট হয়েছে ৩২৪ রানে। ম্যাচশেষে তাই একটা আক্ষেপ রয়েই গেছে, প্রথম ইনিংসটায় যদি ওমন বিপর্যয় না হতো!

৬ উইকেটে ২৭২ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে বাংলাদেশ। সাকিব ৪০ আর মিরাজ ৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন। জিততে হলে শেষ দিনে বাংলাদেশকে করতে হতো আরও ২৪১ রান।

আরও পড়ুন: ইরানে অস্কারজয়ী অভিনেত্রী গ্রেফতার

সাকিব আর মিরাজ যেহেতু ক্রিজে ছিলেন, ক্ষীণ সম্ভাবনা বেঁচে ছিল। তবে সাতসকালে মিরাজ (১৩) মোহাম্মদ সিরাজের শিকার হয়ে ফিরলে সেই সম্ভাবনা কার্যত শেষ হয়ে যায়।

লোয়ার অর্ডার নিয়ে ওতদূরের পথ পাড়ি দেওয়া অসম্ভব, বুঝে গিয়েছিলেন সাকিব। তাই সঙ্গী হারিয়ে মারমুখী ভূমিকায় হাজির হন টাইগার অধিনায়ক।

যেভাবে খেলছিলেন, সেঞ্চুরির সম্ভাবনাও ছিল। তবে শেষতক আর হয়নি। ১০৮ বলে ৮৪ রান করে কুলদ্বীপ যাদবের বলে বোল্ড হয়েছেন সাকিব। মারমুখী ইনিংসে ৬টি চারের সঙ্গে সমান সংখ্যক ছক্কা হাঁকান বিশ্বসেরা অলরাউন্ডার।

আরও পড়ুন: ভারতীয় মিত্রবাহিনীর ৩০ সদস্যকে সংবর্ধনা

সাকিব ফেরার পর লেজটা মুড়ে দিতে আর সময় লাগেনি ভারতের। ৪ রানের মধ্যে তারা তুলে নিয়েছে বাকি দুই উইকেট। তাইজুল ইসলাম ৪ আর এবাদত আউট হন শূন্য রানে। অক্ষর প্যাটেল ৭৭ রান খরচায় নেন ৪টি উইকেট। ৩ উইকেট শিকার প্রথম ইনিংসে ফাইফার নেওয়া কুলদ্বীপ যাদবের।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা