খেলা

উইকেটে হারিয়ে বিপাকে বাংলাদেশ 

সান নিউজ ডেস্ক: নাজমুল হোসেন শান্তর সঙ্গে ওপেনিং জুুটিটা ছিল দারুণ। শান্ত আউট হয়ে গেছেন, তবে জাকির হাসান তার অভিষেক টেস্টে খেলেছেন লড়াকু এক ইনিংস। এখনও আউট হননি।

আরও পড়ুন: টেস্ট জিততে টাইগারদের চাই ৪৭১

এর আগে বাংলাদেশের সামনে ৫১৩ রানের জয়ের লক্ষ্য ছুঁড়ে দেয় ভারত। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডটি ৪১৮ রানের। অর্থাৎ এই টেস্টে জিততে হলে টাইগারদের বিশ্বরেকর্ড গড়তে হবে।

তৃতীয় দিনের শেষ বিকেলে উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে আরও বড় বিপদে ফেলতে চেয়েছিল ভারত। তবে দুই ওপেনার নাজমুল হাসান শান্ত আর জাকির হাসান সেই সুযোগ দেননি।

আরও পড়ুন: গুঞ্জন নিয়ে মুখ খুললেন বেনজেমা

তৃতীয় দিন বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠানোর পর ভারত ১২ ওভারে ব্যবহার করেছে পাঁচ বোলার। কিন্তু উইকেট ফেলতে পারেনি। বিনা উইকেটে ৪২ রান নিয়ে দিন শেষ করে টাইগাররা। শান্ত ২৭ আর জাকির ১৫ রানে অপরাজিত ছিলেন।

অভিষিক্ত জাকির হোসেনের সঙ্গে ৪৬ ওভারে ১২৪ রানের জুটি গড়ে ফেরেন শান্ত। দারুণ খেলতে থাকা শান্ত অবশ্য আরও একবার আউট হয়েছেন নিজের ভুলে।

উমেশ যাদবের বেশ বাইরের বল খোঁচা দিয়ে ক্যাচ হয়েছেন এই বাঁহাতি। স্লিপে বিরাট কোহলি সেই ক্যাচ ফেলে দিয়েছিলেন, কিন্তু মাটিতে পড়ার আগেই সেটা গ্লাভসবন্দী করেন রিশাভ পান্ত।

আরও পড়ুন: ফ্রান্স শিবিরে দুঃসংবাদ!

১৫ ইনিংস পর ফিফটির দেখা পেয়েছেন শান্ত। যেটি তার ক্যারিয়ারের তৃতীয় টেস্ট হাফসেঞ্চুরি। ১৫৬ বলে গড়া তার ৬৭ রানের ইনিংসে ছিল ৭টি বাউন্ডারির মার।

শান্ত আউট হওয়ার সাত রানের মাথায় আরও একটি উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ইনিংসের মতোই বোল্ড হয়েছেন ইয়াসির আলী রাব্বি (৫)। এবার তার উইকেট ভেঙেছেন অক্ষর প্যাটেল।

লিটন দাস ধীরগতিতে দেখেশুনে খেলছিলেন। কিন্তু হঠাৎ উঁচু করে মারতে গেলেন। উইকেট দিলেন কুলদ্বীপ যাদবকে, সহজ ক্যাচ দিয়ে ফিরলেন লিটন (১৯)।

আরও পড়ুন: অস্বস্তি নিয়েই দিন শেষ বাংলাদেশের

৩ উইকেটে ১৭৬ রান নিয়ে চা-বিরতিতে গেছে বাংলাদেশ। জাকির হাসান ৮২ আর মুশফিকুর রহিম ২ রানে অপরাজিত আছেন। জয়ের জন্য বাংলাদেশের দরকার আরও ৩৩৭ রান।

সান নিউজ/এনকে/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা