খেলা

ফাইনালের আগে দুশ্চিন্তায় ফ্রান্স

সান নিউজ ডেস্ক : বিশ্বকাপ ফাইনালের আর দুই দিনও বাকি নেই এমন সময়ে ফ্রান্স দলে বিশাল দুশ্চিন্তা এসে হাজির। দলে ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। যার ফলে বিশ্বকাপ ফাইনালে দলটির নিয়মিত সেন্টারব্যাক জুটিকে পাওয়া নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।

আরও পড়ুন: ৩৪ বিলিয়ন ডলার রিজার্ভ আছে

ডিফেন্ডার রাফায়েল ভারান ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বকাপ ফাইনালের ঠিক আগে। তার শরীরে দেখা দিয়েছে বেশ কিছু উপসর্গ। এদিকে আরেক ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে অসুস্থ হয়ে নিজের কক্ষ ছেড়েই বের হতে পারেননি।

বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোর বিপক্ষে খেলেছিলেন তিনি। আরেক ডিফেন্ডার ডায়ট উপামেকানো আর মিডফিল্ডার আদ্রিয়েন রাবিওকে সেই ম্যাচে মাঠে নামাতে পারেনি ফ্রান্স। এবার কোনাতেও যোগ দিলেন সেই দলে। কোচ দিদিয়ের দেশম জানিয়েছেন, স্কোয়াডে ভাইরাসটির ছড়িয়ে যাওয়া রুখতে সতর্কতা অবলম্বন করছে ফরাসিরা।

এমন অসুস্থতার কারণও খুঁজে বের করেছেন ফরাসি কোচ। মরক্কোর বিপক্ষে জেতার পর দেশম বলেন, ‘দোহায় তাপমাত্রা কিছুটা কমে গেছে। এয়ার কন্ডিশনিং আছে, যা সব সময় চলছে।’

‘আমাদের দলে ফ্লু এর মতো উপসর্গ ধরা পড়েছে। আমরা সতর্ক আছি, যেন তা ছড়িয়ে না পড়ে। আমাদের খেলোয়াড়রা মাঠে দারুণ চেষ্টা করছে। তবে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভুগছে।’

ইএসপিএন জানাচ্ছে, রাবিও আর উপামেকানো সুস্থ হয়ে উঠেছেন। আর্জেন্টিনার বিপক্ষে রোববারের ফাইনালে তাদের দেখাও যেতে পারে, জানিয়েছেন দেশম। তিনি বলেন, ‘ডায়ট ফিট হয়ে উঠবে। গত শনিবারের পর থেকে সে তিন দিন অসুস্থ ছিল, তার জ্বর উঠেছিল। এটা তার শক্তিতে প্রভাব ফেলেছিল। রাবিও অসুস্থ ছিল, কিন্তু বিকেলের পরে সুস্থ হয়ে উঠছিল। যদিও খুব বেশি নয়, সে কারণে তাকে হোটেলেই রেখে আসতে হয়েছে।’

আরও পড়ুন: বিশ্বে আরও ১১০৪ প্রাণহানি

৬০ বছরের পুরোনো কীর্তির পুনরাবৃত্তি ঘটানোর সুযোগ আছে এবার ফ্রান্সের সামনে। ২০১৮ সালের চ্যাম্পিয়নরা এবারও উঠেছে ফাইনালে। আর্জেন্টিনাকে রোববার হারাতে পারলেই ৬০ বছর পর আবারও টানা দুই বিশ্বকাপ জেতার কীর্তি গড়বে ফ্রান্স। ১৯৬২ সালে পেলে ব্রাজিল সর্বশেষ গড়েছিল এই নজির।

সান নিউজ /এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা