ছবি: সংগৃহীত
খেলা

ফ্রান্স শিবিরে দুঃসংবাদ!

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপের ফাইনালে আর একদিন পর আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামবে ফ্রান্স। কিন্তু তার আগেই ফ্রান্স ভক্তদের জন্য এলো দুঃসংবাদ।

আরও পড়ুন: মহান বিজয় দিবস আজ

কারণ বিশ্বকাপ ফাইনালের আগে পুরো ফ্রান্স দলের ফুটবলাররা সর্দি ভাইরাসে আক্রান্ত। কম করে হলেও তিনজন ফুটবলার ঠাণ্ডা ভাইরাসে আক্রান্ত হয়ে অনুশীলনেও যোগ দিতে পারেননি।

কোচ দিদিয়ের দেশম বলেছেন উপামেচানো তিনটি কঠিন দিন পার করার পর সুস্থ হয়ে উঠছেন। যদিও ফাইনালের আগে চারদিন সময় পেয়েছি এবং উপামেচানো ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে। আশাকরি রোববার ফাইনালে তাকে পাওয়া যাবে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, উইঙ্গার কিংসলে কোম্যানও এরই মধ্যে সর্দি ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছেন।

আরও পড়ুন: কোনো আত্মদানই বৃথা যায় না

কোচ দিদিয়ের দেশম বলেছেন, ‘দুইজন খেলোয়াড়কে এরই মধ্যে আইসোলেটেড করা হয়েছে। তারা হলেন ডিফেন্ডার দায়ত উপামেচানো এবং মিডফিল্ডার অ্যাড্রিয়েন র‌্যাবিও। যে কারণে মরক্কোর বিপক্ষে সেমিফাইনালে ২-০ গোলে জয়ী দলের সঙ্গী হতে পারেননি এ দু’জন।’

কোচ দিদিয়ের দেশম আশা করছেন রোববার ফাইনালে তিনি তার দলকে পুরোপুরি সুস্থই পাবেন। তিনি বলেন, ‘এখন ফ্লু সিজন চলছে। এ কারণে আমাদেরকে এখন খুব সতর্ক থাকা প্রয়োজন। খেলোয়াড়দের যেহেতু অনেক বেশি স্থান পরিবর্তন করতে হচ্ছে, সে কারণে তাদের ইমিউন সিস্টেম ক্ষতিগ্রস্থ হচ্ছে।’

আরও পড়ুন: জঙ্গিবাদ নির্মূল হয়নি, নিয়ন্ত্রণে আছে

দিদিয়ের দেশম একই সঙ্গে এটাও জানাচ্ছেন, গরমের মধ্যে অনুশীলন করার পর খেলোয়াড়রা যখন এয়ারকন্ডিশন রূম ব্যবহার করছে, তখন তারা সর্দি ভাইরাসে এমনিতেই আক্রান্ত হচ্ছে। তিনি বলেন, ‘গত কয়েকদিনে তাপমাত্রা অনেক কমে গেছে। এ কারণে অবশ্যই আপনাকে সতর্ক অবস্থায় চলাফেরা করতে হবে।’

বিশ্বকাপের আটটি স্টেডিয়ামের মধ্যে সাতটিই মাঠ পর্যায়ে পুরোপুরি ঠাণ্ডা এবং একই সঙ্গে খেলোয়াড়দের থাকার জায়গা এবং ট্রান্সপোর্টও পুরোপুরি শীততাপ নিয়ন্ত্রিত। পুরোপুরি শীততাপ নিয়ন্ত্রিত হওয়ার কারণে অধিক ঠাণ্ডায় আক্রান্ত হচ্ছেন ফুটবলাররা। সুইজারল্যান্ড প্রথমে এ নিয়ে অভিযোগ তুলেছে এবং বলেছে তারা গ্রুপ পর্বে অন্তত দুটি ম্যাচে সেরা একাদশ নামাতে পারেনি সর্দি ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে।

সান নিউজ/এমএ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা