কাতার বিশ্বকাপ-২০২২ : মরক্কোকে হারিয়ে তৃতীয় ক্রোয়েশিয়া ( ছবি : সংগৃহিত)
খেলা
কাতার বিশ্বকাপ-২০২২

মরক্কোকে হারিয়ে তৃতীয় ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক : প্রথমার্ধের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পর যে কেউই অনুমান করতে বাধ্য দ্বিতীয়ার্ধেও খেলা হবে আরও জমজমাট। কিন্তু শেষ অর্ধে তা আর হয়নি। এক গোলের ব্যবধানে এগিয়ে থাকা ক্রোয়েশিয়া দ্বিতীয়ার্ধের শুরু থেকেই রক্ষণাত্মক খেলেছে।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

অপরদিকে আফ্রিকান সিংহ খ্যাত মরক্কোর প্রতিনিধিরা আক্রমণে বারবার ভীতি ছড়িয়েও ফিনিশিংয়ের অভাবে জালের দেখা পায়নি। তাতে তৃতীয় হয়ে টুর্নামেন্ট শেষ করল ক্রোয়েশিয়া।

ক্রোয়েশিয়া কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মরক্কোকে ২-১ গোলে হারিয়েছে। ক্রোয়েটদের হয়ে ম্যাচের দুটি গোল করেছেন ইয়োস্কো গাভারদিওল ও অরসিচ। মরক্কানদের একমাত্র গোলটি এসেছে আশরাফ দারির পা থকে।

১৯৯৮ সালে নিজেদের প্রথম বিশ্বকাপে তৃতীয় হওয়ার ২৪ বছর পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে তৃতীয় হল ক্রোয়েশিয়া। বিশ্বকাপে সর্বোচ্চ তৃতীয় হওয়ার রেকার্ডটা অবশ্য চারবারের বিশ্বসেরা জার্মানির। চারবার তৃতীয় হয়ে বাড়ি ফিরেছে তারা।

আরও পড়ুন : ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

ক্রোয়েশিয়া প্রচন্ড গতির খেলায় ম্যাচের সপ্তম মিনিটে লিড পেয়ে যায়। লুকা মদ্রিচের ফ্রি কিক ফাঁকায় পেয়ে ইভান পেরিসিচ হেডে বল বাড়ান বক্সের সামনে। সেখান থেকে ডাইভিং হেডে বল জালে জড়ান ডিফেন্ডার ইয়োস্কো গাভারদিওল।

আসরের চমক মরক্কো ক্রোয়েশিয়াকে চমকে দিতে খুব বেশ সময় নেয়নি। গোল খাওয়ার দুই মিনিটের মধ্যেই সেটা পরিশোধ করে ফেলে আফ্রিকান দলটি। নবম মিনিটে গোলমুখে হেড করে সমতা ফেরান আশরাফ দারি। জাতীয় দলের হয়ে এটাই তার প্রথম গোল।

এরপর প্রায় ১৫ মিনিট আক্রমণে আধিপত্য ধরে রেখেও ফিনিশিংয়ের অভাবে গোল পায়নি মরক্কো। ধাক্কাটাও খেয়েছে আগের মতোই। ৪২তম মিনিটে মিসলাভ অরসিচের দারুণ নৈপুণ্যে এগিয়ে যায় ক্রোয়েটরা।

আরও পড়ুন : ফাইনালের আগে দুশ্চিন্তায় ফ্রান্স

ডি-বক্সের মুখে মরক্কো বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে সতীর্থের পা ঘুরে বক্সের ডান দিকে পেয়ে যান অরসিচ। প্রথম ছোঁয়ায় নেন কোনাকুনি শট, বল দূরের পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়।

দ্বিতীয়ার্ধে খেলা হয়েছে ম্যাড়মেড়ে। লিড নিয়ে এগিয়ে থাকায় শুরু থেকেই রক্ষণাত্মক খেলেছে ক্রোয়েশিয়া। তবে ক্রোয়েটদের দূর্গভেদের চেষ্টাটা কম করেনি মরক্কানরা।

আরও পড়ুন : স্বপ্নের ফাইনালে আর্জেন্টিনা

তবে ফিনিশিংয়ের অভাবে বারবার পরাস্ত হয়েছে দলটি। অতিরিক্ত সময়ে ইউসেফ এন নেসরির হেডটা একটুর জন্য গোলপোস্টের উপর দিয়ে গেলে শেষ আশা হারায় মরক্কো। চতুর্থ হয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা