শোয়েব-সানিয়া
খেলা

লংড্রাইভে শোয়েব-সানিয়া

স্পোর্টস ডেস্ক: ভারত ও পাকিস্তানের জনপ্রিয় ক্রীড়া সেলিব্রিটি জুটি শোয়েব মালিক ও সানিয়া মির্জার প্রেম ও বিয়ে ব্যাপক সাড়া ফেলেছিল। দুই দেশের রাজনৈতিক অস্থিরতা বাধা হয়ে দাঁড়াতে পারেনি তাদের সম্পর্কে।

আরও পড়ুন: বিএনপি সোহরাওয়ার্দী নয় কালশীতে যাক

মাঝে গুঞ্জন উঠেছিল, ভারতীয় টেনিসের পোস্টার গার্ল সানিয়া মির্জা ও পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিকের বিচ্ছেদ হচ্ছে। এমন তথ্যই প্রকাশ করেছিল ভারত ও পাকিস্তানের একাধিক গণমাধ্যম। তবে এ নিয়ে কখনও মুখ খোলেননি এই দম্পতি।

বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই ওটিটি প্ল্যাটফরম ‘উর্দু ফ্লিক্সে’ আসছে সানিয়া-শোয়েব জুটির ‘দ্য মির্জা মালিক শো’। বিচ্ছেদ গুঞ্জনের পর এমন সংবাদে সবাই অবাক। তবে কি তাদের অনুষ্ঠানের প্রচারণার জন্যই এ গুজব!

আরও পড়ুন: পরমাণু অস্ত্রের ঝুঁকি বাড়ছে

এত সব কাণ্ডের মধ্যে সেসব নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তারা। ডিভোর্সের বিষয়ে কিছু না বললেও এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে ছেলের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন গত ৫ ডিসেম্বর।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, ছেলের সঙ্গে কমলা রঙের ল্যাম্বরগিনিতে গাড়িতে বসে গল্প করছেন শোয়েব। তবে ফেসবুকে আপলোড করা ভিডিওতে কোনো শব্দ না থাকায় তাদের কথোপকথন বোঝা যায়নি। এদিকে ভিডিওটি কে করেছে সেটিও উল্লেখ করেননি শোয়েব।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

তবে নেটিজেনদের ধারণা, ভিডিওটি সানিয়া মির্জাই করেছেন। আপলোড করা ভিডিওর ক্যাপশনে শোয়েব লিখেছেন— ‘Good father son time & long drive before flying to Lanka Premier League...We had our belts on during the drive, make sure you all wear belts too’।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা