খেলা

শ্বাসরুদ্ধকর জয় পেল বাংলাদেশ

সান নিউজ ডেস্ক: সোমবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে রোববার সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী ভারতকে ৫ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজ জিতে নিলো টিম টাইগার। ব্যাট হাতে সর্বোচ্চ রান করে চ্যালেঞ্জিং এই স্কোর গড়ার মূল কারিগর আজ মিরাজ। চাপের মুখে ব্যাটিংয়ে নেমে খেলেছেন ৮৩ বলে ১০০ রানের অবশ্বাস্য এক ইনিংস।

আরও পড়ুন: সুইজারল্যান্ডকে গুড়িয়ে কোয়ার্টারে পর্তুগাল

যখন ৬৯ রানে বাংলাদেশের ৬জন ব্যাটার সাজঘরে চলে গিয়েছিলো, তখন ১০০ রানও হয় কি না সে শঙ্কায় ভুগছিল বাংলাদেশের সমর্থকরা। কিন্তু সেই মেহেদী হাসান মিরাজই হলেন বাংলাদেশ দলের ত্রাণকর্তা। সঙ্গে পেয়েছিলেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে।

রান তাড়া করতে নেমে দারুণ শুরু এনে দেন ইবাদত-মোস্তাফিজ। ৬৫ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ভারত। এরপর আইয়ার-অক্ষরের শতরানের জুটিতে আবার প্রতিরোধ গড়ে। দুজন ফিরলে ম্যাচ থেকে ছিটকে যায় ভারত। আইয়ার সর্বোচ্চ ৭৭ রান করেন। ৫৬ রান করেন অক্ষর।

কিন্তু বাঁধা হয়ে দাঁড়ান আঙুলে চোট নিয়ে খেলতে নামা রোহিত। রোহিতকে আউটের সহজ সুযোগ হারায় বাংলাদেশ। মাহমুদউল্লাহর ওভারে মারতে গিয়ে বল তুলে দেন আকাশে। ফাইনলেগে ইবাদত ধরতে পারেননি সহজ ক্যাচ। জীবন পেয়েই ছয় হাঁকান রোহিত। পরের বলে ফাইন লেগে আবার হাঁকান তিনি। এবার মিস করেন এনামুল হক বিজয়। সেই ওভারে ২০ রান নিয়ে ম্যাচ কাছাকাছি নিয়ে আসেন তিনি।

আরও পড়ুন: জাপানকে হারিয়ে কোয়ার্টারে ক্রোয়েশিয়া

২৭ বলে ফিফটি করে ছিলেন অপরাজিত। শেষ বলে প্রয়োজন ছিল ৬ রানের। মোস্তাফিজের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে মাত্র ১ রান নেয়। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ইবাদত। ২ উইকেট করে নেন সাকিব-মিরাজ। কিন্তু শেষ বল পর্যন্ত লড়াই করে ৫ রানে হারতে হয় ভারতকে।

সান নিউজ /এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা