খেলা

ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নামছে বাংলাদেশ দল। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টসভাগ্য সহায় হয়েছে বাংলাদেশের। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক লিটন কুমার দাস।

আরও পড়ুন: কক্সবাজারে প্রধানমন্ত্রী

সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে মাত্র ১৮৬ গুটিয়ে দিয়ে ১ উইকেটের রুদ্ধশ্বাস এক জয় তুলে নেয় বাংলাদেশ। শেষ উইকেট জুটিতে মেহেদি হাসান মিরাজ আর মোস্তাফিজুর রহমান ৫১ রান তুলে অসাধ্য সাধন করেন।

সাত বছর আগে (২০১৫ সালে) ঘরের মাঠে ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। এবার তাদের সামনে সুযোগ সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটানোর।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জনসভায় নেতাকর্মীদের ঢল

বাংলাদেশ একাদশ :
লিটন কুমার দাস (অধিনায়ক), আনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, এবাদত হোসেন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ এবং মেহেদী হাসান মিরাজ।

ভারতীয় একাদশ :
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক এবং আক্সার প্যাটেল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা