খেলা

সানিয়া-শোয়েব বিচ্ছেদ, নেপথ্যে আয়েশা

সান নিউজ ডেস্ক: পাকিস্তানি মডেল ও অভিনেত্রী আয়েশা ওমরের সাথে পরকীয়ার জেরে ভারতীয় টেনিশ তারকা সানিয়া মির্জা ও তারকা ক্রিকেটার শোয়েব মালিক দম্পতির বিচ্ছেদ ঘটতে যাচ্ছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। সানিয়া ও শোয়েবের ঘনিষ্ঠ এক বন্ধু জানিয়েছেন, সানিয়া-শোয়েবের বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়াও সম্পন্ন হয়ে গেছে। তবে কবে আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদের ঘোষণা দেবেন শোয়েব-সানিয়া তা জানাননি তিনি।

আরও পড়ুন: রাইসি-পুতিন ফোনালাপ

জানা গেছে, ২০১৫ সালে ‘করাচি সে লাহোর’ সিনেমার হাত ধরে অভিনয় জগতে পা রাখেন আয়েশা। ২০১৭ সালে ‘ইয়ালঘর', ২০১৯ সালে ‘নাটক কাফ কঙ্গনা’ ছবিতে অভিনয় করেন আয়েশা। ‘চলতে চলতে’, ‘খামোশি’ নামে দুটি মিউজিক ভিডিওতে দেখা যায় আয়েশাকে। বর্তমানে আয়েশা পাকিস্তানের অন্যতম সর্বোচ্চ আয়কারী অভিনেত্রী।

২০১৯ সালে আয়েশাকে সম্মানিত করে পাকিস্তানের ওয়ার্সি আন্তর্জাতিক সংস্থা তমঘা-ই-ফখর-ই-পাকিস্তান। অভিনয়ের পাশাপাশি সঞ্চালনাও করেন আয়েশা। তাঁর একটি নিজস্ব ইউটিউব চ্যানেলও রয়েছে। তবে ২০২১ সালে একাধিক বোল্ট ফটোশ্যুটে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে আয়েশা ও শোয়েবকে। সে সময় শোয়েব বলেছিলেন, ফটোশ্যুটের জন্য আয়েশা তাকে দারুণ সাহায্য করেছেন।

আরও পড়ুন: ডেমোক্র্যাটদের হাতে সিনেটের নিয়ন্ত্রণ

প্রসঙ্গত, ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সানিয়া ও শোয়েব। এটি ছিল শোয়েব দ্বিতীয় বিয়ে। ২০১৮ সালে সানিয়া-শোয়েবের ঘর আলো আসে পুত্রসন্তান ইজহান মির্জা মালিক। বর্তমানে মায়ের সঙ্গেই রয়েছে ইজহান। দাম্পত্য জীবনে টানাপোড়েন চলছে। তবে তারকা দম্পতির কেউ-ই এখনও এ ব্যাপারে প্রকাশ্যে মুখ খোলেননি। তবে পাকিস্তানি মিডিয়া জিও টিভি জানিয়েছে, দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে। আনুষ্ঠানিক ঘোষণাটাও যে কোনো সময় তারা দিয়ে দেবেন।

সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, সানিয়া ও শোয়েব টেলিভিশনের বেশ কয়েকটি অনুষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ। এ পরিস্থিতিতে বিবাহবিচ্ছেদ ঘোষণা করলে আইনি সমস্যার মুখে পড়তে হতে পারে তাদের। এ কারণেই তারা এখনই কিছু জানাচ্ছেন না। আইনি সমস্যা মিটলে তার পরে বিবাহবিচ্ছেদ ঘোষণা করবেন তারা।

আরও পড়ুন: রাজধানীতে বাসে ই-টিকিট শুরু

দুই পরিবারের ঘনিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতীয় মিডিয়া জানাচ্ছে, সানিয়া-শোয়েব একসঙ্গে থাকছেন না। তাদের একমাত্র সন্তান ইজহান মির্জা মালিককে যদিও তারা একসঙ্গেই দেখাশোনা করছেন। শোয়েবের অন্য কোনও নারীর সঙ্গে সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন। সে কারণেই ১২ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। এই গুঞ্জন আরও বেড়েছিল নেটমাধ্যমে সানিয়ার কিছু পোস্টের পর।

ইনস্টাগ্রামে একটি স্টোরিতে সানিয়া লিখেছিলেন, ভাঙা হৃদয় কোথায় যায়? প্রভুকে খুঁজতে। ভারতের অন্যতম সেরা টেনিস তারকা ছেলের সঙ্গে একটি ছবিও পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে, ইজহান তাকে চুমু খাচ্ছে। সেই সঙ্গে সানিয়া লিখেছিলেন, যে মুহূর্তগুলো কঠিন সময় পার করে দেয়।

আরও পড়ুন: মিশরে বাস খালে পড়ে নিহত ১৯

এর পর প্রকাশ্যে আসে শোয়েব মালিকের একটি ইনস্টাগ্রাম ও ফেসবুক পোস্ট। ছেলে ইজহানের জন্মদিনে এই পোস্ট করেছিলেন পাকিস্তানি ক্রিকেটার। সেখানে লেখা ছিল- আমরা সবসময় একসঙ্গে থাকতে পারি না। প্রতিদিন আমাদের দেখাও হয় না। কিন্তু বাবা প্রত্যেক মুহূর্তে তোমার মিষ্টি হাসির কথা মনে করে।

এদিকে, ইমরান মির্জা লিখেছেন, গত কয়েক দিন ধরে আমাদের জীবনের একটি নির্দিষ্ট বিষয়কে নিয়ে প্রকাশ্যে অনেক আলোচনা হচ্ছে, এই ঘটনায় আমি এবং আমার পরিবার বিধ্বস্ত। আংশিক সত্যির ওপর ভরসা করে আমাকে ও আমার পরিবারের সদস্যদের বিরক্ত করা হচ্ছে। শোয়েব এবং সানিয়া গত ১২ বছর ধরে বিবাহিত জীবন কাটাচ্ছে। বাকিদের মতোই ওদের জীবনেও ওঠানামা রয়েছে। টম, ডিক ও হ্যারির মতো কিছু কিছু ব্যক্তি সেটাকে নিয়ে উত্তেজক কাহিনী তৈরির করার চেষ্টা করছেন, সেটা আমরা সমর্থন করি না।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা