ছবি-সংগৃহীত
খেলা

আইরিশদের হারাল কিউইরা

সান নিউজ ডেস্ক: আয়ারল্যান্ডকে ৩৫ রানে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে নিউজিল্যান্ড।

আরও পড়ুন: ভারত জেতেনি, হেরে গেছে বাংলাদেশ

সুপার টুয়েলভের আজকের শুক্রবার (৪ নভেম্বর) ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে দলটি। এদিন দলের হয়ে সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেন অধিনায়ক কেন উইলিয়ামসন।

১৮৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেটে ১৫০ রানেই থেমেছে আইরিশরা।

এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করলো কিউইরা। গ্রুপ পর্বের ৫ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৭, নেট রানরেট ২.১১৩। এক ম্যাচ কম খেলা ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ধরে ফেলার সুযোগ আছে তাদের। দুই দলেরই ৫ পয়েন্ট তবে নেট রানরেটে বেশ পিছিয়ে। দুইয়ে থাকা ইংল্যান্ডের রানরেট ০.৫৪৭ ও তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার -০.৩০৪।

আরও পড়ুন: বড় চমক নিয়ে আসছেন শাকিব খান!

নিউজিল্যান্ডে একাদশ
ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, জেমস নিশাম, ড্যারেল মিচেল, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, লুকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

আয়ারল্যান্ড একাদশ
পল স্টার্লিং, অ্যান্ডি বালবিরনি (অধিনায়ক), লরকান টাকার, হ্যারি টেকটর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডয়ের, ফিওন হ্যান্ড, ব্যারি ম্যাকার্থি, জস লিটল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা