ছবি-সংগৃহীত
খেলা

দক্ষিণ আফ্রিকাকে হারাল পাকিস্তান

সান নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকাকে ৩৩ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখলো পাকিস্তান।

আরও পড়ুন: ফখর জামানের বিশ্বকাপ শেষ

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দিনের একমাত্র ম্যাচে দুপুর ২টায় সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।

ইফতিখার আহমেদ ও শাদাব খানের হাফ সেঞ্চুরি, সঙ্গে মোহাম্মদ হারিস ও মোহাম্মদ নওয়াজের ছোটখাটো ঝড়। এই চার ইনিংসে পুঁজি করে পাকিস্তান করে ফেলে ৯ উইকেটে ১৮৫ রানের বড় সংগ্রহ।

আরও পড়ুন: শেষ মুহূর্তে হারল বাংলাদেশ

পাকিস্তানের দেয়া ১৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। এরপরই হানা দেয় বৃষ্টি। ৪০ মিনিট খেলা বন্ধ থাকার পর আবারও শুরু হয় ম্যাচ। তবে বৃষ্টি আইনে আফ্রিকার নতুন লক্ষ্য দাঁড়ায় ৩০ বলে ৭৩ রান।

বৃষ্টির পর নতুন লক্ষ্য তাড়া করতে নেমে হেনরিক্স ক্লাসেন এবং ট্রিস্টান স্টাবস যেভাবে শুরু করেছিলেন, তাতে মনে হচ্ছিলো দক্ষিণ আফ্রিকা বুঝি জিতেই যাবে।

কিন্তু সহসাই ম্যাচের লাগাম টেনে ধরে পাকিস্তান এবং শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকাকে লক্ষ্যে পৌঁছাতেও বাধা দিতে সক্ষম হয় তারা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডিএল মেথডে দক্ষিণ আফ্রিকাকে ৩৩ রানে হারিয়ে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখতে সক্ষম হয় পাকিস্তান।

আরও পড়ুন: আইসিসিতে অভিযোগ জানাবে বাংলাদেশ

পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ।

দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাইলি রুশো, এইডেন মার্করাম, হেনরিক ক্লাসেন, ট্রিস্টান স্টাবস, ওয়েন পারনেল, লুঙ্গি এনগিদি, কাগিসো রাবাদা, আনরিখ নরকিয়া, তাবরেজ শামসি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা