সুনীল গাভাস্কার
খেলা

ভারত জেতেনি, হেরে গেছে বাংলাদেশ

সান নিউজ ডেস্ক: ভারতীয় কিংবদন্তি ব্যাটার ও ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার বলেছেন, ম্যাচটি বাংলাদেশ হেরে গেছে। কিন্তু ভারত সেমিফাইনালে যাওয়ার ম্যাচে জিততে পারেনি। বরং বাংলাদেশের ভয়কে পুঁজি করেছে।

আরও পড়ুন: ফখর জামানের বিশ্বকাপ শেষ

ভারতের বিপক্ষে সুপার টুয়েলভের বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৫ রানে হেরেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ভারত ১৮৪ রানের সংগ্রহ পায়। জবাব দিতে নেমে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। ৭ ওভারে উইকেট না হারিয়ে ৬৬ রান তুলে ফেলে।

এরপর বৃষ্টি নামে। শেষ ৯ ওভারে বাংলাদেশকে জয়ের জন্য ৮৫ রানের লক্ষ্য দেওয়া হয়। নিয়মিত উইকেট হারিয়ে যে রান করতে পারেনি বাংলাদেশ। ওই ম্যাচে ভেজা মাঠ, ফেক ফিল্ডিং নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে। ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: আইসিসিতে অভিযোগ জানাবে বাংলাদেশ

বৃষ্টি ম্যাচে প্রভাব ফেলেছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, অবশ্যই ফেলেছে, ওরা ৭ ওভারে ৬৬ রান তুলে ফেলেছিল এবং সহজে রান করছিল। বৃষ্টির পরে রান কিছুটা কমিয়ে দেওয়া হলো। কিন্তু ওভারপ্রতি আগের মতোই রান তুলতে হতো। ওরা ওই রান দেখে ভয় পেয়ে গেছে এবং হেরেছে।

গাভাস্কার বলেন, স্মার্ট ক্রিকেট না খেলে বাংলাদেশের ব্যাটাররা ছক্কা মারতে গিয়েছিল। ওরা শট বাউন্ডারি টার্গেট করে খেলতে শুরু করেছিল। ভারতীয় বোলাররাও একটু চালাকি করেছে। মাঠের বড় প্রান্তে শট খেলতে দিয়েছে এবং আউট করেছে।

আরও পড়ুন: টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

তিনি আরও বলেন, আমি বলবো, ভারত ম্যাচটি জেতেনি বরং বাংলাদেশ ম্যাচটি হেরে গেছে। হ্যা, ভারতীয়রা নার্ভ ধরে রেখেছিল। অন্যদিকে বাংলাদেশ ভয় পেয়ে বেশি আকর্ষণীয় শট খেলতে গিয়েছিল। ওরা যদি স্মার্ট ক্রিকেট খেলতো, ডাবলের দিকে মনোযোগ দিত তাহলে ওভারপ্রতি ১০ রান তোলা কঠিন হতো না।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা