খেলা

আয়ারল্যান্ডকে ১৭৭ রানের টার্গেট দিলো স্কটল্যান্ড

সান নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডের ম্যাচে বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে স্কটল্যান্ড। বেলেরিভ ওভালের ম্যাচে প্রথম ইনিংস শেষে আয়ারল্যান্ডকে ১৭৭ রানের লক্ষ্য দিয়ে স্কটিশ ব্যাটাররা।

আরও পড়ুন : পারমাণবিক ‘চুল্লিপাত্র’ উদ্বোধন

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চমক দেখিয়েছে স্কটল্যান্ড। এবার আয়ারল্যান্ডের সামনেও চ্যালেঞ্জিং এক লক্ষ্য ছুড়ে দিয়েছে স্কটিশরা।

মাইকেল জোনসের ৫৫ বলে ৮৬ রানের ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৭৬ রান তুলেছে স্কটল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে হারা আইরিশদের বিশ্বকাপে টিকে থাকতে হলে করতে হবে ১৭৭ রান।

হোবার্টের বেলেরিভ ওভালে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় স্কটল্যান্ড। শুরুতেই তারা জর্জ মুনসেকে (১) হারিয়েছিল। তবে এরপর জোনসের দায়িত্বশীল ইনিংস এবং পরের ব্যাটারদের অবদানে ঠিকই চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়ে যায় স্কটিশরা।

সেঞ্চুরির সম্ভাবনা জাগানো জোনস ইনিংসের ৭ বল বাকি থাকতে আউট হন ৮৬ করে। ৫৫ বলে গড়া তার ইনিংসে ছিল ৬ চার আর ৪ ছক্কার মার।

এছাড়া ম্যাথিউ ক্রস ২১ বলে ২৮, অধিনায়ক রিচি বেরিংটন ২৭ বলে ৩৭ এবং মাইকেল লিস্ক ১৩ বলে করেন অপরাজিত ১৭ রান।

আইরিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল কুর্তিস ক্যাম্ফার। ২ ওভারে ৯ রান দিয়ে তিনি নেন ২টি উইকেট।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা