খেলা

নিউজিল্যান্ডকে ১৮০ রানের টার্গেট ইংল্যান্ডের

সান নিউজ ডেস্ক : নিউ জিল্যান্ডের বিপক্ষে অ্যালেক্স হেলস ও জস বাটলারের হাফ সেঞ্চুরিতে ৬ উইকেটে ১৭৯ রান করে তারা। নিউজিল্যান্ডের শক্তিশালী বলিং লাইনকে শুরু থেকেই কড়া শাসনে রেখেছেন দুই ইংলিশ ওপেনার। শেষটা তেমন ভালো না হলেও বড় সংগ্রহই পেয়েছে ইংলিশরা।

আরও পড়ুন: কারও কাছে মাথা নত করা যাবে না

টস জিতে ব্যাটিংয়ে নেমে ওপেনিংয়েই বাজিমাত করেছে ইংলিশরা। ৬১ বলে ৮১ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত এনে দিয়েছেন জস বাটলার ও অ্যালেক্স হেলস। ৪০ বলে ৫২ রান করে হেলস আউট হলে ভাঙে সে জুটি।

তিন নম্বরে নেমে মইন আলী অবশ্য তেমন কিছুই করতে পারেননি। ৬ বলে ৫ রান করে আউট হয়েছেন ইশ সোধির বলে। ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি লিয়াম লিভিংস্টোন। আউট হয়েছেন ১৪ বলে ২০ রান করে।

এক প্রান্তে নিয়মিত উইকেট পড়লেও রানের চাকা এগিয়ে নিয়ে যাচ্ছিলেন বাটলার। ৪৭ বলে ৭৩ রান করে অধিনায়ক ফেরেন ১৯ তম ওভারে রান আউট হয়ে। ১৭৯ রানে থামে ইংলিশদের প্রথম ইনিংস।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা