খেলা

বড় ব্যবধানে হারল বাংলাদেশ

সান নিউজ ডেস্ক: ক্রাইস্টচার্চে মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতেছেন টাইগাররা। অধিনায়ক সাকিব আল হাসান ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান নিউজিল্যান্ডকে।

আরও পড়ুন : সাংবাদিক হত্যা, ৫ জনের ফাঁসি বহাল

বুধবার (১২ অক্টোবর) বাঁচামরার লড়াই বাংলাদেশের। তাতেই নিউজিল্যান্ড ২০ ওভার শেষে তুলে ফেলে ২০৮ রান।

২০৯ রানের লক্ষ্য মোকাবিলা করা বেশ শক্ত কাজ। বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা শুরুতে ভালোই খেলছিলেন। বিশেষ করে সৌম্য সরকার ও সাকিব আল হাসানের জুটি দারুণ লড়াইয়ের ইঙ্গিত দেয়। এই জুটি ৪৩ রানের বেশি করতে পারেনি। তারপর থেকে একাই লড়ে গেছেন সাকিব। বাংলাদেশের অধিনায়ক ইনিংস সেরা ৭০ রান করেন। বিশ্বকাপের আগে নিশ্চিতভাবে এই পারফরম্যান্স তাকে আত্মবিশ্বাসী করে তুলবে। লিটন দাস ও সৌম্য সরকার সমান ২৩ রান করেন।

সাকিবের একার লড়াইয়ে পেরে ওঠেনি বাংলাদেশ। ৪৮ রানে হেরে গেছে নিউ জিল্যান্ডের কাছে। ৭ উইকেট হারিয়ে ১৬০ রান করে তারা। টানা তৃতীয় জয়ের ম্যাচে অ্যাডাম মিলনে সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি করে উইকেট পান টিম সাউদি ও মাইকেল ব্রেসওয়েল। ২৪ বলে ৬০ রান করে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন নিউ জিল্যান্ডের গ্লেন ফিলিপস।

ক্রাইস্টচার্চে ২০৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেটে ১৬০ রানেই থেমেছে বাংলাদেশ। ৪৪ বলে ৮ চারে আর ১ ছক্কায় ৭০ করেন সাকিব।

রান তাড়ায় নেমে বোল্টের প্রথম ওভারেই বল আকাশে তুলে দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। বোলারসহ চার ফিল্ডার দৌড়ে এসে বলের দিকে তাকিয়ে থাকলেও ভুল বোঝাবুঝিতে কেউ হাত বাড়াননি। শূন্য রানে বেঁচে যান শান্ত।

তৃতীয় ওভারে অ্যাডাম মিলনের বলে আরেকবার জীবন পান শান্ত। এবার মিডঅনে ক্যাচ ফেলে দেন টিম সাউদি। তবে দুইবার বেঁচে গিয়েও ১২ বলে ১১ করে ফেরেন শান্ত। এক বল পরই বোল্ড হন মিলনের বলে।

এরপর লিটন দারুণ কিছু শট খেলে হন ব্রেসওয়েলের শিকার। ১৬ বলে ৩ বাউন্ডারি আর ১ ছক্কায় ২৩ করেন ডানহাতি এই ব্যাটার। পাওয়ার প্লের ৬ ওভারে তবু ২ উইকেটে ৫২ রানের ভালো সংগ্রহ পায় বাংলাদেশ।

তৃতীয় উইকেটে সৌম্য সরকার আর সাকিব আল হাসান ২৭ বলে যোগ করেন ৪৩ রান। দারুণ গতিতে ছুটছিল জুটিটি। দীর্ঘদিন পর দলে ফিরে সৌম্যও খেলছিলেন বেশ আত্মবিশ্বাসের সঙ্গে।

কিন্তু দশম ওভারের শেষ বলে মিলনের শর্ট বলের ফাঁদে পা দেন সৌম্য। থার্ডম্যানে তুলে দেন ক্যাচ। ১৭ বলে ৩ বাউন্ডারিতে গড়া সৌম্যর ২৩ রানের ইনিংসটি শেষ তাতেই। এরপর আফিফ হোসেন (৪ বলে ৪) ডাউন দ্য উইকেট খেলতে গিয়ে বোল্ড হন ব্রেসওয়েলের ঘূর্ণিতে।

আরও পড়ুন : জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল সর্বোচ্চ ভোটে নির্বাচিত বাংলাদেশ

এরপর হতাশ করেছেন নুরুল হাসান সোহানও (২)। ইয়াসির রাব্বি (৬ বলে ৬) ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ হন একদম বাউন্ডারির দড়িতে। তবে ৩৩ বলে ফিফটি করা সাকিব খেলেছেন অধিনায়কের মতোই। অনেকটা সময় পর্যন্ত লড়াই চালিয়ে গেছেন তিনি।

স্কোর: ২০ ওভারে বাংলাদেশ ১৬০/৭

২০ ওভারে নিউ জিল‌্যান্ড ২০৮/৫

ফল: নিউ জিল্যান্ড ৪৮ রানে জয়ী।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা