আমাদের ব্যাটিং অর্ডার দুর্দান্ত
খেলা

আমাদের ব্যাটিং অর্ডার দুর্দান্ত

স্পোর্টস ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ দল। দলের সঙ্গে থাকা টাইগারদের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম বলেছেন, বাংলাদেশ দলের অনেক উন্নতি হয়েছে। আর আমাদের ব্যাটিং অর্ডার আরও দুর্দান্ত হয়ে উঠবে।

আরও পড়ুন: বাড়ছে বিদ্যুতের দাম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভিডিও বার্তায় শ্রীরাম বলেন, দলের অনেক উন্নতি হয়েছে। আমাদের মিডল অর্ডার অনেক উন্নতি দেখিয়েছে। রাব্বি (ইয়াসির) যেভাবে হারিস রউফের সামনে সেদিন খেলেছেন, ট্রেন্ট বোল্টকে যেভাবে খেলেছেন নুরুল, এসব অবশ্যই ইতিবাচক ইঙ্গিত। তারা বিশ্বের সেরা বোলারদের মধ্যে আছে। তাদের বিপক্ষে এমন খেলে অনেক আত্মবিশ্বাস পাওয়া উচিত।

তিনি আরও বলেন, পেস বোলাররা এখন আরও ভালোভাবে পরিকল্পনার বাস্তবায়ন করতে পারছেন। তাসকিন প্রথম ম্যাচে যেভাবে বোলিং করেছে, শরিফুল দ্বিতীয় ম্যাচে দলে এসে ফিন অ্যালেনের বিপক্ষে হার্ড লেংথে বল করেছে, চোট কাটিয়ে ফিরে হাসান যেভাবে বল করেছে দুই ম্যাচে, এসব ইতিবাচক দিক।

আরও পড়ুন: বজ্রপাতে ৫ শ্রমিকের মৃত্যু

টেকনিক্যাল কনসালটেন্ট জানান, মোস্তাফিজুর রহমান দুয়েকটি ব্যাপার নিয়ে কাজ করছে। সে শক্তভাবেই ঘুরে দাঁড়াবে। এবাদত হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিনও সুযোগ পাবে।

শ্রীধরন শ্রীরাম বলেন, শান্ত দলে ফিরে যেভাবে খেলেছে, তা দেখাটা উৎসাহব্যঞ্জক। যদিও সে ৩০ রানে আউট হয়ে গেছে, তারপরও যেভাবে বোল্ট ও সাউদির সামনে ব্যাট করেছে, ইতিবাচক অনেক কিছুই নেওয়ার আছে নিশ্চিতভাবে। সাকিব ফেরায় মিডল অর্ডার দারুণ শক্তিশালী হয়েছে। আফিফ ও লিটন যদি মেলে ধরতে পারে নিজেদের, আমাদের ব্যাটিং অর্ডার দুর্দান্ত হয়ে উঠবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা