ছবি-সংগৃহীত
বিনোদন

গার্লস ট্রিপ-এ পরিণীতি

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার বিয়ে করে মধুচন্দ্রিমায় না গিয়ে, গেলেন ‘গার্লস গ্যাং’এর সাথে বিদেশ ভ্রমণে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি।

আরও পড়ুন : চলচ্চিত্রকার শফি বিক্রমপুরী আর নেই

জানা যায়, বিয়ের পরে কাজে ফিরেছেন পরিণীতি, তবে সিঁদুর ও চূড়া পরা বাদ দেয়নি । অনেক পরিবারে বিভিন্ন নিয়ম থাকে এ চূড়া পরা নিয়ে। এটিকে শুভ মনে করে। সেই প্রথা মেনেই, অভিনেত্রীর সঙ্গী বিয়ের গোলাপি সেই চূড়া। তিনি এখন মালদ্বীপে সময় কাটাচ্ছেন।

তার কপালে রয়েছে সিঁদুরও। পরিণীতি প্রথমে সোশ্যাল মিডিয়ায় একটি ছুটি কাটানোর ছবি শেয়ার করে নিয়েছিলেন। সেখানে কেবল দেখা গিয়েছিল নীল সমুদ্র ও পরিণীতির হাতের চূড়া।

সেখানে তিনি লিখেছিলেন, তিনি হানিমুনে যাননি। এরপরে সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। কালো স্নান পোশাকে সুইমিং পুলে দেখা গেল তাকে। ভিজে চুল, সেখানে তার সঙ্গী চূড়া। ক্যাপশনে পরিণীতি লিখেছেন, ‘মধুচন্দ্রিমা নয়। ছবিটি আমার ননদ তুলেছে’।

আরও পড়ুন : ১১ বছর পর র‌্যাম্পে বিপাশা

সুতরাং, বোঝাই যাচ্ছে , পরিণীতির সঙ্গী হয়েছেন তার শ্বশুরবাড়ির পরিবারের মানুষেরা। রাঘব-পরিণীতি ২৪ সেপ্টেম্বর ৭ পাকে বাঁধা পড়েন। তিনি অভিনয়ের পাশাপাশি যে একজন দুর্দান্ত গায়িকা।

তার গলায় ‘কেশরী’ সিনেমার ‘তেরি মিট্টি’ হোক বা ‘মেরি পেয়ারি বিন্দু’ সিনেমার ‘মানা কি হাম ইয়ার নেহি’ গানে দর্শক মজেছেন সুরের জাদুতে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা