সংগৃহীত
বিনোদন

১১ বছর পর র‌্যাম্পে বিপাশা

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী বিপাশা বসু দীর্ঘ দিন লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে রয়েছেন। মা হওয়ার তেমন কোনো অনুষ্ঠানেও দেখা যায়নি তাকে। ১১ বছর পর বিরতি ভেঙে র‌্যাম্পে হাঁটলেন এ অভিনেত্রী। কয়েক দিন আগে ল্যাকমে ফ্যাশন উইকে হাজির হয়ে আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী। খবর হিন্দুস্তান টাইমসের।

আরও পড়ুন: পুত্রসন্তানের বাবা হলেন জিৎ

র‌্যাম্পে হাঁটার বেশ কিছু ভিডিও বিপাশা নিজ ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একাধিক ভিডিও। তাতে দেখা গেছে, মা হওয়ার কারণে ওজন বেড়ে যায় বিপাশার। ওজন বাড়ায় মঞ্চে তার সাবলীল উপস্থিতি নজর কেড়েছে বিপাশা ভক্তদের।

নেটিজেনদের বড় একটি অংশ বিপাশার রূপের প্রশংসা করেছেন। তবে একাংশ তাকে নিয়ে কটাক্ষ করে মন্তব্য করেছেন। জয় নামে একজন লিখেছেন, ‘কীভাবে ক্যাট ওয়ার্ক করতে হয় তা কি সে ভুলে গেছে’ কিরন শালিনি লিখেছেন, ‘এত মুটিয়ে গেছেন’ ডলি শর্মা লিখেছেন, ‘ক্যাট ওয়ার্কের আগে মর্নিং ওয়ার্ক করুন।’ কটাক্ষ করে পাঠান তারিক লিখেছেন, ‘হাতি।’ অন্য একজন গন্ডারের সঙ্গে তুলনা করে করেছেন।

গত বছরের ১২ সেপ্টেম্বর ৪৪ বছর বয়সী বিপাশা কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। করণ সিং গ্রোভার-বিপাশা দম্পতির এটি ১ম সন্তান।

আরও পড়ুন: বিয়ের পর প্রকাশ্যে পরিণীতি

‘অ্যালোন’ সিনেমার শুটিং সেটে ১ম বন্ধুত্ব হয় বিপাশা-করণের। ২০১৫ সালে এই সিনেমাটি মুক্তি পায়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন চুটিয়ে প্রেম করার পর ২০১৬ সালের ৩০ এপ্রিল বিয়ে করেন তারা।

বিপাশার সঙ্গে সংসার শুরুর আগে ২ বার বিয়ে ভেঙেছে করণের। বিপাশার সঙ্গে তার সম্পর্ক টিকবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। তাদের বিয়ে নিয়ে চর্চাও কম হয়নি। যাবতীয় সমালোচনা, নেতিবাচকতাকে উড়িয়ে দিয়ে একসঙ্গে থাকছেন তারা।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা