ছবি-সংগৃহীত
বিনোদন

পুত্রসন্তানের বাবা হলেন জিৎ

বিনোদন ডেস্ক : পুজোর আগেই সুখবর। পুত্রসন্তানের বাবা হয়ে জিৎ লিখলেন, হৃদয়ে একরাশ কৃতজ্ঞতা নিয়ে আমাদের ছেলের এই পৃথিবীতে আসার খবর সবার সাথে ভাগ করে নিচ্ছি।

আরও পড়ুন : বিয়ের পর প্রকাশ্যে পরিণীতি

২০১১ সালে মোহনা- রতলানিকে বিয়ে করেন জিৎ। তাদের মেয়ের নাম নবন্যা। এবার জিৎ-মোহনার কোলে এলো রাজপুত্র।

সুখবর শেয়ার করতেই পড়ল শুভেচ্ছার ধুম। শুভশ্রী মন্তব্য করেন- আমি তো আগেই বলেছিলাম তোমায়।

জিৎ এর আগে প্রেগন্যান্সির খবর শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, খুব জলদিই আসতে চলেছে আমাদের পরবর্তী সন্তান।

আরও পড়ুন : দেশে নেমেই আপ্লুত তিশা

অভিনেতা বরাবরই ব্যক্তিগত জীবনকে লাইমলাইট থেকে দূরে রাখতে পছন্দ করেন। তাই এতদিন কেউ টের পায়নি প্রেগন্যান্সির খবর।

জিতকে শেষ দেখা গিয়েছে চেঙ্গিজে; যা মুক্তি পেয়েছিল হিন্দি ও বাংলায় এক সাথে, গোটা দেশজুড়ে এরপর দেখা যাবে ব্যুমেরাং, মানুষ-এর মতো ছবিতে।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর পিতার লুকে চঞ্চল

তবে, কিছুদিন আগে দ্বিতীয়বার বাবা হয়েছেন গায়ক অনীক চক্রবর্তী। তার স্ত্রীও একটি পুত্রসন্তানের জন্ম দেন। ছেলে হয়েছে অভিনেতা গৌরব-ঋদ্ধিমারও। এবার সেই দলে নাম লেখালেন জিৎও।

রাজ চক্রবর্তী-শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ২য় সন্তান। ৩ বছরের ইউভান আর মাত্র মাস দেড়েকের মধ্যেই পেয়ে যাবে ভাই বা বোন।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা