খেলা

পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড

সান নিউজ ডেস্ক: পাকিস্তানের দেওয়া ১৩১ রানের মামুলি টার্গেট ভেদ করতে কোনো বেগ পেতে হয়নি কিউই ব্যাটারদের। হেসেখেলে ৯ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দুই ওপেনার অ্যালেন ফিন ও ডেভন কনওয়ে। তাদের ১১৭ রানের জুটির কল্যাণে সহজ জয়।

আরও পড়ুন: পলিথিন দিয়ে তৈরি হচ্ছে ডিজেল

মঙ্গলবার (১১ অক্টোবর) ক্রাইস্টচার্চে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দুর্দান্ত ফর্মে থাকা মোহাম্মদ রিজওয়ান ইনিংস বড় করতে পারেননি (১৭ বলে ১৬)। তবে বাবর আর শান মাসুদ জুটি গড়ার পথেই ছিলেন। অষ্টম ওভারে ১ উইকেটে ৫৪ রান ছিল পাকিস্তানের। সেখান থেকে আর ২৩ রান তুলতে আরও ৪ উইকেট হারিয়ে বসে আনপ্রেডিক্টেবলরা। শান মাসুদ (১২ বলে ১৪), শাদাব খান (৭ বলে ৮), বাবর আজম (২৩ বলে ২১), হায়দার আলি (১১ বলে ৮) অল্প সময়ের মধ্যে ফিরে গেলে চাপে পড়ে পাকিস্তান।

১৩.২ ওভারে ৭৭ রানে ৫ উইকেট হারানো দলকে এরপর টেনে তোলার দায়িত্ব নেন আসিফ আলি আর ইফতিখার আহমেদ। তাদের জুটিতে আসে ৩৫ বলে ৫১ রান। ২৭ বলে ৩ বাউন্ডারিতে ২৭ করে আউট হন ইফতিখার। তবে আসিফ শেষ পর্যন্ত অপরাজিত থাকেন, ২০ বলে ৩ বাউন্ডারিতে করেন ২৫ রান। পাকিস্তান আগে ব্যাট করে ১৩০ রানে তুলে ৭ উইকেটে। নিউজিল্যান্ডের টিম সাউদি, মিচেল স্যান্টনার আর মাইকেল ব্রেসওয়েল নেন দুটি করে উইকেট।

আরও পড়ুন: বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে পৃথিবী

পরে ১৩১ রানের মামুলি টার্গেট তাড়া করতে গিয়ে নিউজিল্যান্ডের দুই ওপেনার অ্যালেন ফিন ও ডেভন কনওয়ে শুরু থেকে দুর্দান্ত খেলে যাচ্ছিলেন। তাদের জুটি অনেকটাই অপ্রতিরুদ্ধ হয়ে উঠেছিল। পাকিস্তানি বোলারদের বুকে কাঁপন ধরিয়ে দিয়ে এগিয়ে যাচ্ছিলেন অ্যালেন ও কনওয়ে। ১৪তম ওভারে শাদাব খান ব্রেক থ্রু এনে দেন। তার বলে স্ট্যাম্পিংয়ের শিকার হন অ্যালেন। তখন নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে জমা হয়ে গেছে ১১৭ রান। জয় থেকে আর মাত্র ১৪ রান দূরে তারা।

আউট হওয়ার আগে ৪২ বলে ৬২ রানের একটি অসাধারণ ইনিংস উপহার দিয়ে যান অ্যালেন। শাদাবের বলটি বড় শট খেলে সামনের দিকে এগিয়ে গিয়েছিলেন অ্যালেন। ব্যাট-বলে হয়নি। সুযোগ কাজে লাগিয়ে স্ট্যাম্প ভেঙে দেন রিজওয়ান। এর পর মাঠে নামেন অধিনায়ক কেন উইলিয়ামসন।

আরও পড়ুন: কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে কলেজছাত্র খুন

বাকি পথ পাড়ি দিতে উইলিয়ামসন ও কনওয়ের কোনো বেগ পেতে হয়নি। ৩ ওভার ৫ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌছে যায় নিউজিল্যান্ড। ৪৬ বল খেলে ৪৯ রান করেন কনওয়ে। আর তার সঙ্গে অপরাজিত থাকা উইলিয়ামসন ৯ রান করেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা