টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
খেলা

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শুরু হয়েছে ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার উদ্বোধনী ম্যাচের খেলা।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজটা শেষ প্রস্তুতিমূলক। তিন দেশের জন্যই তাই সিরিজটা খুব গুরুত্বপূর্ণ।

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের সঙ্গে টস করতে নামলেন বাংলাদেশ অধিনায়ক নুরুল হাসান সোহান।

টস জিতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে।

আরও পড়ুন : বাসের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

পাকিস্তানের বিপক্ষে ভ্রমণক্লান্তি দুর করে সাকিব খেলতে পারবেন কি না তা নিয়ে ছিল সংশয়। শেষ পর্যন্ত সাকিব খেলছেনই না। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হলো নুরুল হাসান সোহানকেই।

বিশ্বকাপের দল ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত নেতৃত্ব দিয়ে আসছেন সোহানই। আরব আমিরাতে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ওই সিরিজেও দলের নেতৃত্ব ছিলেন সোহান। সিপিএল খেলার জন্য আগেই ছুটি নিয়ে ওয়েস্ট ইন্ডিজে ছিলেন সাকিব।

অধিনায়ক সাকিব আল হাসান সিপিএল শেষ করার পরও সঙ্গে সঙ্গে তিনি নিউজিল্যান্ডে চলে আসেননি। পরিবারের সঙ্গে দেখা করতে চলে যান নিউইয়র্কে।

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ক্রাইস্টচার্চে ফিরতে ফিরতে বিলম্ব হয়ে যায় বাংলাদেশ অধিনায়কের। যার ফলে তিনি নিউজিল্যান্ড পৌঁছান বৃহস্পতিবার।

টি-টোয়েন্টিতে রান তাড়া করে জয় পাওয়া অনেকটা সহজ। মাঠের কন্ডিশন বিবেচনা করেই টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান সোহান। এখন দেখার বিষয়, পাকিস্তানকে কত রানে আটকে রাখতে পারেন তারা।

আরও পড়ুন : অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠবে বাংলাদেশ

বাংলাদেশ একাদশ :

মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান (অধিনায়ক, উইকেটরক্ষক), তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।

পাকিস্তান একাদশ :

বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, হায়দার আলি, আসিফ আলি, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ, শাহনেওয়াজ ধানি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা