পাকিস্তানকে হারিয়ে থাইল্যান্ডের ইতিহাস
খেলা

পাকিস্তানকে হারিয়ে থাইল্যান্ডের ইতিহাস

স্পোর্টস ডেস্ক : চলমান নারী এশিয়া কাপে চমক দেখাল থাইল্যান্ড। শেষ ওভারের টান টান উত্তেজনার লড়াইয়ে পাকিস্তানকে হারাল থাই মেয়েরা।

আরও পড়ুন : শিশু দিবাযত্ন কেন্দ্রে গুলি, নিহত ৩১

২০তম ওভারে জিততে প্রয়োজন পড়ে ১০ রান। পাকিস্তানের অধিনায়ক বিসমাহ মারুফ সেই রান ঠেকাতে ডায়ানা বেগের হাতে বল তুলে দেন।

কিন্তু অধিনায়কের মুখে হাসি ফোটাতে পারেননি ডায়ানা। ঠিকই কাঙ্ক্ষিত ১০ রান তুলে নেন রোজেনান কোনাহ ও নাথান বোচাথান।

ডায়ানা বেগ ওভারের প্রথম বলটি ওয়াইড দেন। পরের ডেলিভারিতে আসে এক রান। দ্বিতীয় বলটিই বাউন্ডারিতে পরিণত করেন আট নম্বর ব্যাটার কানোহ। পরের দুই বলে তিনি নেন ৩ রান। ম্যাচ তখন টাই।

আরও পড়ুন : বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬

পঞ্চম বলটি মিডউইকেটে স্লগ করেই এক রানের জন্য দৌড়ান বোচাথান। জয়ের উল্লাসে মেতে উঠে থাই শিবির।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সিলেটের মাঠে পাকিস্তানকে ১ বল বাকি থাকতে ৪ উইকেটে হারিয়ে নতুন এক ইতিহাস গড়েছে থাইল্যান্ড। পাকিস্তান নারী দলের বিপক্ষে এটিই তাদের প্রথম জয়।

পাকিস্তান ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে সিদ্রা আমিনের অর্ধশতকে ৫ উইকেটে ১১৬ রান তুলে।

আরও পড়ুন : সাইবার ক্রাইম’ একটা বিরাট সমস্যা

জবাবে নেমে থাইল্যান্ডের ওপেনার নাথাকান চান্থাম করেন হাফ সেঞ্চুরি। ৫১ বলে ৬১ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন তিনি।

পাকিস্তানের বোলারদের সামনে চান্থাম ছাড়া আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ রান মাত্র ১৭। সেটি খেলেছেন থাই অধিনায়ক নারুইমল চাইওয়াই। ওপেনার নান্নাপাথ কোনচারনকাইয়ের ব্যাট থেকে এসেছে ২৪ বলে ১৩ রান।

তবে ওপেনিংয়ে নেমে একপ্রান্ত আগলে রেখে দুর্দান্ত ইনিংস খেলে চান্থামই দলের জয়ে ভিত গড়ে দেন।শেষ দিকে কোনাহ (৩) ও বোচাথান (৯) রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

আরও পড়ুন : সিরাপ খেয়ে ৬৬ শিশুর মৃত্যু

পাকিস্তান দলের হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন নিদা দার ও তুবা হাসান। একটি করে পেয়েছেন নাসরাত সান্ধু ও কায়েনাথ ইমতিয়াজ।

খেলার শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১১৬ রানেই থেমে যায় পাকিস্তানের ইনিংস। ওপেনার সিদরা আমিন ৬৪ বলে খেলেন ৫৬ রানের ইনিংস। বাকিরা কেউ কুঁড়ির ঘরও ছুঁতে পারেননি।

আরও পড়ুন : ফের উ.কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

ওপেনার মুনিবা আলি ১৪ বলে ১৫, নিদা দার ২২ বলে ১২, আর আলিয়া রিয়াজ ৯ বলে ১০ রানে অপরাজিত থাকেন।

অপরদিকে ৪ ওভারে ২০ রান দিয়ে ২টি উইকেট নেন থাইল্যাান্ডের অফস্পিনার সরনাইন তিপোচ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা