হামজা দেওয়ান চৌধুরী। ছবি: সংগৃহীত
খেলা

হামজাকে পেতে ইংলিশ ক্লাবকে বাফুফের চিঠি

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির খেলোয়াড় হামজা দেওয়ান চৌধুরীকে বাংলাদেশ জাতীয় দলে পেতে তার ক্লাবকে চিঠি দিয়েছে বাফুফে। ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির হয়ে খেলেন ঝাঁকড়া চুলের চৌধুরী হামজা দেওয়ান চৌধুরী। ইংল্যান্ড জাতীয় দলে খেলা এ তারকা বাংলাদেশের প্রতি আলাদা টান অনুভব করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

আরও পড়ুন: আমরা ইভিএমের নির্বাচন করব

বাংলাদেশি বংশোদ্ভূত হামজা দেওয়ান চৌধুরী হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী ও মা রাফিয়া চৌধুরীর তিন সন্তানের মধ্যে সবার বড়। ২৫ বছর বয়সি হামজার মা বাংলাদেশি, বাবা গ্রেনাডিয়ান। জন্ম ১৯৯৭ সালের ১ অক্টোবর ইংল্যান্ডের লফবরোয়ে। ২০১৮-১৯ সালে তিনি ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে সাতটি ম্যাচ খেলেছেন।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘আমরা হামজা চৌধুরীকে পেতে তার ক্লাবের রীতি মেনে লেস্টারকে চিঠি দিয়েছি। ইংলিশ লিগের নিয়মানুযায়ী কোনো ফুটবলারের সঙ্গে কথা বলতে হলে তার ক্লাবের সঙ্গে যোগাযোগ করতে হয়। সে জন্য যদি দেরি হয়।’

আরও পড়ুন: বন্দুক হামলায় মেয়রসহ নিহত ১৮

এর আগে গত মাসে এক সাক্ষাৎকারে গণমাধ্যমে হামজা বলেন, ‘হ্যাঁ, আমি বাংলাদেশের হয়ে খেলতে চাই। আমি এখানে থাকলে আগামী কয়েক বছরে আরও ভালো পর্যায়ে নিজেকে নিয়ে যেতে পারব। তবে আমি বাংলাদেশে গিয়ে খেলতে পারলে আরও গর্বিত হব। সেখানে নিয়মিত খেলতে চাই।’

শীতের ছুটিতে বাংলাদেশেও আসার ইচ্ছা তার। ইংলিশ লিগের মাঝমাঠের খেলোয়াড়ের এমন বক্তব্যে আশায় বুক বাঁধে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে হামজা এ মুহূর্তে ওয়াটফোর্ডে খেলছেন। তাকে ধার করেছে ক্লাবটি।

আরও পড়ুন: শাকিবকে বাবা বলেছি, তার নায়িকা হবো না

এছাড়া মায়ের দেশ নিয়ে হামজার এমন অনুভূতিকে সম্মান জানায় ক্লাব ওয়াটফোর্ড। হামজার ওই সাক্ষাৎকারের পর ওয়াটফোর্ড কোচ রব এডওয়ার্ডস বলেন, ‘আমি মনে করি চৌধুরী যা (বাংলাদেশের হয়ে খেলা) করার আগ্রহ প্রকাশ করেছে, সেটা করতে পারলে অনেক ভালো হবে। সে বাংলাদেশের ‘আলোক-সংকেত’ হতে পারে। ওর কাছ থেকে অন্যরা অনুপ্রাণিত হবে, অনেক কিছু শিখতে পারবে।’

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা