নিউজিল্যান্ড যাচ্ছেন সাকিব
খেলা

নিউজিল্যান্ড যাচ্ছেন সাকিব

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ দল আগেই পৌছেছে নিউজিল্যান্ডে। দলের সঙ্গে প্রায় সবাই থাকলেও ছিলেন না টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। আগামীকাল ৪ অক্টোবর, মঙ্গলবার সাকিবকে পাবে বাংলাদেশ দল।

আরও পড়ুন: মাইন বিস্ফোরণে রোহিঙ্গা কিশোর নিহত

নিউজিল্যান্ডের উদ্দেশে গেল শুক্রবার রাত ১১ টা ৫৫ মিনিটের ফ্লাইটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে বাংলাদেশ দল। অবশ্য সে দলের বহরে ছিলেন না অধিনায়ক সাকিব আল হাসান। শেখ মেহেদী হাসান ও রিশাদ হোসেনকেও দেখা যায়নি দলে।

এর আগে সাকিব সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ মিস করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ছুটি নিয়ে তিনি খেলেছেন ক্যারিবিয়ান ক্রিকেট লিগে (সিপিএল)।

আরও পড়ুন: নাজমুল হুদার বিরুদ্ধে সাক্ষ্য ৩০ অক্টোবর

চার স্ট্যান্ডবাই ক্রিকেটার থেকে সৌম্য সরকার ও শরিফুল ইসলাম ছিলেন সফরে। গতকাল রোববার ব্লাকক্যাপদের দেশে পৌঁছে একদিন বিরতি দিয়েই আজ সোমবার অনুশীলন শুরু করার কথা বাংলাদেশ দলের।

ত্রিদেশীয় সিরিজের নিজেদের প্রথম ম্যাচে আগামী ৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ৯ তারিখ নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে লড়বে টাইগাররা। নিজেদের তৃতীয় ম্যাচে ১২ তারিখ ফের প্রতিপক্ষ স্বাগতিক নিউজিল্যান্ড। সবশেষ গ্রুপ পর্বের সিরিজের শেষ ম্যাচে ১৩ তারিখ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের দল।

আরও পড়ুন: শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলি

বিশ্বকাপে বাংলাদেশ দল-
সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও নাজমুল হোসেন।

স্ট্যান্ডবাই:
শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, মেহেদী হাসান ও সৌম্য সরকার।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা