চলে গেলেন বিসিবির সাবেক পরিচালক
খেলা

চলে গেলেন বিসিবির সাবেক পরিচালক

স্পোর্টস ডেস্ক : চলে গেলেন না ফেরার দেশে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক শফিকুর রহমান মুন্না (৭০)। অভিজ্ঞ এই ক্রীড়া সংগঠক ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ছিলেন।

আরও পড়ুন : ভয়ঙ্কর ড্যান্ডি নেশার ছোবলে পথশিশু

মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শফিকুর রহমান। বিসিবি তাকে হারিয়ে শোকস্তব্ধ।

বিসিবির সঙ্গে দায়িত্ব পালনকালে নির্বাহী কমিটি ও উপদেষ্টা কমিটির একজন সদস্য ছিলেন তিনি। এছাড়া ২০০৭ সালে গঠিত বিসিবির অন্তর্বর্তীকালীন কমিটিরও একজন সদস্য ছিলেন শফিকুর।

আরও পড়ুন : সয়াবিন তেল লিটারে বাড়ল ৭ টাকা

এই ক্রীড়া সংগঠক বোর্ডের গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ কমিটিতে দীর্ঘদিন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন। তিনি প্রথম বিপিএল গভর্নিং কাউন্সিলেও সদস্য ছিলেন।

এক বিজ্ঞপ্তি দিয়ে শফিকুরের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে বিসিবি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা