খেলা
এশিয়া কাপ

বিকেলে দেশ ছাড়বে টাইগাররা

সান নিউজ ডেস্ক: সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এশিয়া কাপে খেলতে আজ মঙ্গলবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে উড়াল দেবে । ২৭ আগস্ট থেকে মধ্যপ্রাচ্যের দেশটিতে মাঠে গড়াবে মহাদেশীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্বের এই আসর। ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন।

আরও পড়ুন : নেই দেখার কেউ, দায় কার?ভয়ঙ্কর ড্যান্ডি নেশার ছোবলে পথশিশু

আরব আমিরাতে এশিয়া কাপের এবারের আসর শুরু হবে ২৭ আগস্ট থেকে। বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট, আফগানিস্তানের বিপক্ষে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মঙ্গলবার বিকেল ৫টায় ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ দল।

এশিয়া কাপের উদ্দেশে দেশ ছাড়ার আগের দিন অবশ্য দলে কিছু পরিবর্তন এসেছে। এশিয়া কাপের জন্য ঘোষিত ১৭ সদস্যের দলে থাকা দুই ক্রিকেটার হাসান মাহমুদ এবং নুরুল হাসান সোহান শেষ মুহূর্তে চোটের জন্য দল থেকে ছিটকে গেছেন। কয়েকদিন আগে অনুশীলনে গোড়ালিতে চোট পাওয়ায় এশিয়া কাপে খেলা হচ্ছে সম্ভাবনাময় পেসার হাসান মাহমুদের।অন্যদিকে চোটে থাকার পরও এশিয়া কাপ শুরুর আগে সুস্থ হয়ে যাবেন, এই আশায় সোহানকে রাখা হয়েছিল দলে। তবে সময়মত সেরে উঠতে না পারায় আরব আমিরাতের বিমান চড়া হচ্ছে না তারও।

অন্যদিকে শেষ মুহূর্তে এশিয়া কাপের দলে ডাক পেয়েছেন বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। দিনকয়েক আগে ওয়েস্ট ইন্ডিজে ‘এ’ দলের সফরে শতক হাঁকানোর পুরস্কার হাতেনাতে পেলেন তিনি। এশিয়া কাপে স্বীকৃত ওপেনার-সংকটে ভুগছিল বাংলাদেশ। এনামুল হক বিজয় এবং নবাগত পারভেজ হোসেন ইমন ছাড়া দলে ছিলেন না কোনো ওপেনার। সেজন্য সাকিব-মুশফিকদেরও ওপেনিংয়ের জন্য বিবেচনা করা হচ্ছে বলে আগে জানিয়েছিলেন টিম ম্যানেজমেন্ট। নাঈম শেখের অন্তর্ভুক্তিতে ওপেনিংয়ে আরেকটি অপশন পেল বাংলাদেশ।

এদিকে দলের সঙ্গে শেষ মুহূর্তে বদল এসেছে বাংলাদেশ দলের সাপোর্ট স্টাফদের মাঝেও। হেড কোচ রাসেল ডমিঙ্গোকে টি-টোয়েন্টি ক্রিকেটের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়া কাপে তাই হেড কোচ ছাড়াই খেলতে হচ্ছে বাংলাদেশকে। এই টুর্নামেন্টে দলের সঙ্গে থাকবেন নবনিযুক্ত টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম।

আরও পড়ুন : সয়াবিন তেল লিটারে বাড়ল ৭ টাকা

সাকিব আল হাসান (অধিনায়ক), আনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন ও নাইম শেখ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা