আমরা ক্লাস ফোর-ফাইভের ছাত্র না
খেলা

আমরা ক্লাস ফোর-ফাইভের ছাত্র না

স্পোর্টস ডেস্ক : বংলাদেশের ক্রিকেট জগতে আলোচনার আরেক নাম সাকিব আল হাসান। এশিয়া কাপ ক্রিকেটে খেলতে যাওয়ার আগে অফিসিয়াল সংবাদ সম্মেলনেও কথার ফুলঝুড়ি ছড়ালেন জাতীয় দলের অধিনায়ক।

আরও পড়ুন : জনগণের কল্যাণে কাজ করুন

সোমবার (২২ আগস্ট) সংবাদ সম্মেলনে স্বভাবসুলভভাবে রহস্য রেখে কিছু প্রশ্নেরও উত্তর দিলেন। বিতর্ক হতে পারে জেনেও খোলামেলা কথা বললেন টি-টোয়েন্টি ফরম্যাটের নতুন এই অধিনায়ক।

দেশের ক্রিকেটে গত কিছুদিন ধরেই বদলে যাওয়ার একটা স্লোগান চলছে। যেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে দেশের ক্রিকেটকে নতুন করে সাজানোর ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বোর্ডের পক্ষ থেকে সবাইকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথাও বলা হচ্ছে। তবে এমন কথা খুব একটা ভাল লাগছে না সাকিবের।

আরও পড়ুন : অফিস সকাল ৮টা থেকে ৩টা

সাকিব সংবাদ সম্মেলনে সাফ জানিয়ে দিলেন, ‘দেখুন, এখানে ক্লাস ফোর-ফাইভের ছাত্র কেউ না। কাউকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া খুব বেশি জরুরি না; সবাই নিজেদের কাজটা জানেন বলেই বিশ্বাস করি।’

অধিনায়ক আরও যোগ করে বলেন, ‘এই পরিকল্পনাগুলো সাধারণত কোচ ও অধিনায়ক মিলে করে থাকে। আমাদের যেহেতু একজন নতুন দায়িত্বে এসেছে, তার সঙ্গে পরিকল্পনা করেই করা হবে। এরকম পার্টিকুলার কোনো পরিকল্পনা থাকবে বলে আমার মনে হয় না।’

আন্তর্জাতিক ক্রিকেট দীর্ঘদিন ধরে খেলছেন সাকিব। মাঠে কী করতে হবে সেটা ভাল করেই জানেন। তাইতো বিসিবিকেও শুনিয়ে দিলেন, ‘যেটা হচ্ছে যে, সবাই অনেক ক্রিকেট খেলেছে এবং আন্তর্জাতিক ক্রিকেট খেলে তাদের নিজেদেরই একটা আইডিয়া থাকে কীভাবে দলকে জেতানো যায়।

আরও পড়ুন : ৭ মামলায় জাহাঙ্গীর আলমের জামিন

সেভাবেই তারা চেষ্টা করবে বলে আমি মনে করি। এর জন্য আলাদা করে বলে দেওয়ার কিছু নাই। আমরা ফোর-ফাইভের ছাত্র না যে সব শিখিয়ে দিতে হবে।’

প্রসঙ্গত, আসছে ২৭ আগস্ট শুরু হচ্ছে এশিয়া কাপ। বাংলাদেশ দল ২৩ আগস্ট বিকেল পাঁচটায় এবারের এশিয়া কাপের ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে যাবে। টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট। যেখানে প্রতিপক্ষ আফগানিস্তান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা