খেলা

মেসিকে বিয়ে করতে চান পিপো

সান নিউজ ডেস্ক : বিশ্ব ফুটবলের ধ্রুবতারা লিওনেল মেসি, দীর্ঘ সময়ে ধরে ফুটবলপ্রেমীদের তার পায়ের জাদুতে মুগ্ধ করে চলেছেন তিনি, অর্জন করেছেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের খেতাব। অসংখ্য রেকর্ডের বরপুত্র মেসি ক্লাবের হয়ে সাফল্যের মালা গেঁথেছেন আগেই, দেশের হয়ে কিছু জেতার ইচ্ছেপূরণের অপেক্ষা ছিল।

আরও পড়ুন : পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা দরকার

গত বছর কোপা আমেরিকা এবং এই বছরের ফিনালিসিমা জয়ে ২৮ বছরের শিরোপা খরা ঘুচিয়ে আর্জেন্টিনার মানুষকে আনন্দের উপলক্ষ্য এনে দিয়েছেন। জীবন্ত কিংবদন্তি এই ফুটবলারের প্রতি নিজের আবেগ বর্ণনা করতে গিয়ে সম্প্রতি কোপা আমেরিকা জয়ী সাবেক আর্জেন্টাইন ফুটবলার পিপো জরোসিত তো তাকে বিয়েই করতে চাইলেন! ইএসপিএনের এক অনুষ্ঠানে আলাপচারিতায় মেসিকে প্রশংসায় ভাসান ১৯৯৩ কোপা আমেরিকাজয়ী আর্জেন্টিনা দলের সদস্য পিপো। স্পোর্টস সেন্টার নামের সেই অনুষ্ঠানে পিপো বলেন, ‘সে (মেসি) ফুটবলে আমার একমাত্র আদর্শ। তাকে আমার প্রচণ্ড ভালো লাগে। আমার জন্য সে হচ্ছে আদর্শ জামাতা, আদর্শ ছেলে, আদর্শ ভাই, আদর্শ বন্ধু। আমি তাকে যেকোনো সময় বিয়ে করে ফেলতে পারি।’

১৯৯৩ সালের কোপাজয়ী দলের মিডফিল্ডার পিপো এখন আর্জেন্টাইন ক্লাব জিমনাসিয়া লা প্লাতার কোচের দায়িত্বে রয়েছেন। ১৯৮৯ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত আর্জেন্টিনার জার্সি গায়ে ১৯টি ম্যাচ খেলেছেন ৫৮ বছর বয়সী এই ফুটবলার। এবারের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় মেসির নাম না থাকার পেছনে ‘অন্য’ কিছুর আভাস পাচ্ছেন পিপো, ‘মনোনয়নের ক্ষেত্রে অনেকের স্বার্থ ভূমিকা রাখে। এটা অনেক কঠিন।’

আরও পড়ুন : পররাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ

পিএসজিতে প্রথম মৌসুমে নিজের ছায়া হয়ে ছিলেন মেসি। লিগে পুরো মৌসুমে বল পায়ে মাত্র ৬ বার করেছিলেন লক্ষ্যভেদ। আর ব্যালন ডি’অরের পরিবর্তিত মানদণ্ডে শুধু মেসির পিএসজির পারফরম্যান্সই বিবেচনায় নেওয়া হয়। গত বছরের কোপা আমেরিকা জয়ের মতো অর্জন থেকে যায় পরিবর্তিত মানদণ্ডের আওতার বাইরে। আর সে কারণেই ১৬ বছর পর সবচেয়ে বেশি ব্যালনজয়ীর নাম বাদ পড়ে এই পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা থেকে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা