সাকিবের ভাবনায় এশিয়া কাপ নয়, বিশ্বকাপ
খেলা

সাকিবের ভাবনায় এশিয়া কাপ নয়, বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই এশিয়া কাপের লড়াই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই দুই মেগা টুর্নামেন্টকে ঘিরে হারের বৃত্ত থেকে বের হতে দলকে ঢেকে সাজাতে মাহমুদউল্লাহ রিয়াদকে সরিয়ে সাকিব আল হাসানকে অধিনায়কের আসনে বসিয়েছে বিসিবি।

আরও পড়ুন : চা-শ্রমিকদের মজুরি বাড়ল ২৫ টাকা

শনিবার (২০ আগস্ট) টি-টোয়েন্টির নেতৃত্ব পাওয়ার পর সংবাদমাধ্যমের সামনে এশিয়া কাপ নিয়ে আশা দেখতে বারণ করলেন বিশ্বসেরা অন্যতম তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।

অধিনায়ক সাকিব রাজধানীর বারিবাধায় একটি অনুষ্ঠানে বলেন, ‘আমার কোনো লক্ষ্য নেই। আমার লক্ষ্য হচ্ছে বিশ্বকাপে গিয়ে যেন ভালো কিছু করতে পারি, তার প্রস্তুতি হিসেবেই এসব।

যদি মনে করি, একদিন-দুইদিনে কিছু বদলে দিতে পারব অথবা অন্য কেউ এসে বদলে দেবে; তাহলে আমরা আসলে বোকার রাজ্যে বাস করছি।

আরও পড়ুন : আগামী নির্বাচন বাঁচা-মরার নির্বাচন

বাস্তবসম্মত চিন্তা আপনি করেন, আশা করি বিশ্বকাপের তিন মাস সময় আছে, একটা উন্নতি যদি দেখেন, ওটাই আসলে আমাদের উন্নতি।’

তবে সফলতা পেতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সাকিব বলেন, ‘এই টি-টোয়েন্টি এশিয়া কাপে কতটুকু (সাফল্য) আসবে বলা মুশকিল, স্বল্প সময়।

আমি যেটা বললাম, সবার দায়িত্ব আছে; কোচিং স্টাফ, বিসিবি, মানুষ, আপনারা সবাই যদি আমরা একসঙ্গে কাজ করতে পারি, তাহলে আমার মনে হয় একটা নতুন পথযাত্রা শুরু হবে।’

আরও পড়ুন : পররাষ্ট্রমন্ত্রী আ’লীগের কেউ না

বাংলাদেশের অবস্থান বিশ্ব ক্রিকেটে টি-টোয়েন্টি সংস্করণে কোথায়, সেটিও তুলে ধরে অলরাউন্ডার সাকিব বলেন, ‘যেখানে ২০০৬ সালে বোধহয় প্রথম খেলেছি। এরপর থেকে এ ফরম্যাটে খুব একটা ভালো কিছু নেই, শুধু একবার এশিয়া কাপের ফাইনাল খেলাটা বাদ দিয়ে। অনেক পিছিয়ে আছি।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের নিহত ৩

নতুন করে শুরু করা ছাড়া উপায় নেই। একটা বাচ্চা যখন হাঁটা শুরু করে তখন তার প্রথম ধাপগুলো অনেক কঠিন হয়, পরে ধীরে ধীরে সহজ হয়ে আসে। আশা করি, আমরা বাচ্চার মতো স্টেপ বাই স্টেপ হাঁটা শুরু করতে পারব। আস্তে আস্তে আমরা এগোতে পারব।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা