পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি
খেলা

এমন নির্বোধ সিদ্ধান্ত নিয়েন না

সান নিউজ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে অভিষেক হয়েছে উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ হারিসের। সিরিজে দুই ইনিংসে ব্যাটিং করে মোটে ৬ রান করতে পেরেছেন হারিস। মোহাম্মদ রিজওয়ান থাকার পরেও শেষ ম্যাচে তার হাতেই ছিল উইকেটকিপিং গ্লাভস।

আরও পড়ুন: সামনের দিকে এগিয়ে যেতে হবে

স্বাভাবিকভাবেই দুই ইনিংসে মাত্র ৬ রান করায় হারিসের ওপর সন্তুষ্ট নয় পাকিস্তানের ক্রীড়ামোদিরা। তবে দেশটির সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি প্রশ্ন তুলেছেন অন্যদিকে। তার মতে, হারিসের এমন পারফরম্যান্সের মূল দায় তাকে দলে নেওয়া নির্বাচকদের। প্রোপাকিস্তানি ডট পিকে’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রধান নির্বাচককে এই তারকা ক্রিকেটার বলেছেন, ‘এমন নির্বোধ সিদ্ধান্ত আর নিয়েন না।’

পাকিস্তানের ঘরোয়া লিগে তেমন একটা সময় ব্যয় করেননি মোহাম্মদ হারিস। অভিজ্ঞতার ঝুলিও বড় করা হয়নি তার। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ৭ম আসরে পেশওয়ার জালমির হয়ে কয়েকটি ম্যাচ খেলেছেন শুধু। আর এরইমধ্যে ঢুকে পড়লেন পাকিস্তানের জাতীয় দলে।

সে বিষয়ে সামনে এনে স্থানীয় টিভি চ্যানেল সামা টিভিতে এক সাক্ষাৎকারে বুমবুম আফ্রিদি বলেছেন, ‘এটি নির্বাচকদের নির্বোধের মতো সিদ্ধান্ত ছিল।আমি (পিসিবি চেয়ারম্যান) রমিজ রাজাকে কিছু বলব না, তবে মোহাম্মদ ওয়াসিম (প্রধান নির্বাচক) যদি শুনে থাকেন, তাহলে বলব যে, এমন সিদ্ধান্ত আর নিয়েন না। আপনি ওয়ানডে ক্রিকেটের জন্য এমন খেলোয়াড়দের কেনো নিচ্ছেন যে কিনা দুইটি টি-টোয়েন্টি ম্যাচে পারফর্ম করেছে। জাতীয় দলে ডাক পাওয়া কি এখন এতোই সহজ? হ্যা, যদি তার পারফরম্যান্সের ভিত্তিতে তাকে নেওয়া হয়, তবে তো তাকে টি-টোয়েন্টি দলে নেওয়া উচিত।’

আরও পড়ুন: শিগগির বুস্টার ডোজ নিন

তবে দলে সম্ভাবনাময় তরুণদের আধিক্য বাড়ানোয় সহমত দেন আফ্রিদি। কিন্তু তার আগে ঘরোয়া ক্রিকেটে খেলিয়ে পরখ করে নেওয়াও দরকার বলে জানালেন এ সাবেক তারকা।

শহীদ আফ্রিদি বলেন, ‘তরুণদের দলে নেওয়ার ক্ষেত্রে আমারও কোনো না নেই। তবে তার আগে তাদের ঘরোয়া ক্রিকেটে খেলতে দিন। আপনার দলে সরফরাজ ও রিজওয়ান আছে। এমন নয় যে রিজওয়ানের ক্যারিয়ার শেষ তাই নতুন কাউকে প্রয়োজন।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা