উইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
খেলা

উইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

সান নিউজ ডেস্ক: অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হবে এই টেস্ট। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে আজ।তিন ফরম্যাটের ক্রিকেট খেলতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে সফরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। স্বাগতিকদের বিপক্ষে প্রথমেই টেস্ট খেলবে টাইগাররা।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু ও শনাক্ত

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের রেকর্ড অবশ্য ভালো নয়। উইন্ডিজে গিয়ে তাদের আসল দলের বিপক্ষে যে এখনো কোনো টেস্টই জেতা হয়নি বাংলাদেশের। ২০০৯ সালে গিয়ে দুই টেস্টের সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করা গিয়েছিল ঠিকই, তবে তাতে গৌরবের রং নেই তেমন। কারণ শীর্ষ ক্রিকেটারদের বিদ্রোহের কারণে জোড়াতালি দিয়ে যে ক্যারিবীয় দল সেবার বাংলাদেশের বিপক্ষে নামানো হয়েছিল, সেটিকে তৃতীয় সারির ওয়েস্ট ইন্ডিজ বলাই ভালো।

২০০৯ সালের পর আরো দুইবার সফরে গিয়ে আসল ওয়েস্ট ইন্ডিজের শক্তিটাও জেনে এসেছে বাংলাদেশ। ২০১৪ সালের সফরেও দুই টেস্টের সিরিজে সফরকারীদের জন্য খুব ভালো কিছু অপেক্ষা করে থাকেনি। পরেরবার অর্থাৎ ২০১৮ সালেও সে ভাগ্য বদলায়নি। বরং সিরিজের নিজেদের প্রথম ইনিংসে ৪৩ রানে গুটিয়ে যাওয়ার লজ্জায়ও ডুবেছিল। সেই ব্যাটিং বিপর্যয় যেখানে ঘটেছিল, সেই অ্যান্টিগা থেকেই আজ আরেকটি ক্যারিবীয় অভিযান শুরু করতে যাচ্ছে বাংলাদেশ।

এ বছর নিজেদের মাটিতে ইংল্যান্ডকে টেস্ট সিরিজে হারানো ওয়েস্ট ইন্ডিজ আগেরবারের মতো নাস্তানাবুদ করে ছাড়তে চাইবে বাংলাদেশকে। আর বেশ কিছুদিন ধরে টেস্টে বাজে সময় পার করতে থাকা বাংলাদেশ সেই পুরনো চ্যালেঞ্জ নিয়েই শুরু করতে যাচ্ছে সিরিজ। টপ অর্ডার ব্যাটিংয়ের হুড়মুড়িয়ে ভেঙে পড়া এবং সেই সূত্রে ব্যাটিং ব্যর্থতায় সর্বশেষ দুটো (দক্ষিণ আফ্রিকা সফর ও শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ) সিরিজের দুর্দশায় আপাতত তেমন কিছুর পুনরাবৃত্তি ঠেকানো পর্যন্তই বিস্তৃত স্বপ্নপূরণের পদ্মা সিরিজে সাকিব আল হাসানদের স্বপ্ন।

এই ম্যাচ দিয়েই নেতৃত্বের তৃতীয় মেয়াদ শুরু করতে যাচ্ছেন সাকিবও। টেস্ট সিরিজের আগে চোটের কারণে ইয়াসির আলী রাব্বিকে হারিয়েছে বাংলাদেশ। পিঠের চোটে টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়া এই ব্যাটারের খেলার কথা ছিল হজে যাওয়ার জন্য এই সফরে না যাওয়া মুশফিকুর রহিমের জায়গায়। ব্যাটিং অর্ডারের ওপরের দিকে সেই জায়গায় এখন খেলাতে হবে অন্য কাউকে। তবে বোলিংয়ে সুসংবাদ আছে। বহুদিন পর টেস্টে পাওয়া যাচ্ছে মুস্তাফিজুর রহমানকে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা