পেরুকে কাঁদিয়ে বিশ্বকাপে অস্ট্রেলিয়া
খেলা

পেরুকে কাঁদিয়ে বিশ্বকাপে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া ট্রাইব্রেকারে দক্ষিণ আমেরিকার দেশ পেরুকে হারিয়ে কাতার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে স্থান করে নিয়েছে।

আরও পড়ুন : নির্মাণ সংশ্লিষ্টদের সঙ্গে ছবি তুলবেন প্রধানমন্ত্রী

সোমবার (১৩ জুন) রাতে বিশ্বকাপ বাছাইপর্বে আন্তঃমহাদেশীয় প্লে-অফে ৫-৪ এই জয় পায় অস্ট্রেলিয়া।

নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ০-০ গোলে শেষ হয় এই জয়ের ফলে অস্ট্রেলিয়া টানা পঞ্চমবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করল।

আরও পড়ুন : কলেরা আতঙ্কে মারিউপোল

কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়া বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের বিরদ্ধে খেলবে। এই গ্রুপে অন্য দু'দল হলো ডেনমার্ক ও তিউনিসিয়া।

দর্শকদের জন্য হৃদয়বিদারক ফিফার ২২তম র‌্যাংকধারী পেরুর বিদায়টি ছিল। প্রায় ১০ হাজার ফ্যানের উপস্থিতিতে স্টেডিয়াম যেন হয়ে ওঠেছিল পেরুময়।

আরও পড়ুন : সংক্রমণ বাড়লে হাসপাতালে জায়গা হবে না

দর্শকদের বেশির ভাগই প্রায় অর্ধেক দুনিয়া ঘুরে আল রায়ানে আহমাদ বিন আলী স্টেডিয়ামে উপস্থিত হয়েছিল তাদের দেশকে সমর্থন করতে। কিন্তু ৪২তম র‌্যাংকের অস্ট্রেলিয়ার কাছে তাদের হেরে যেতে হলো।

অথচ ভাগ্য সহায় হলে তারা পেনাল্টির আগেই জয় পেতে পারত। ম্যাচের অতিরিক্ত সময়ের ১০৭ মিনিটে পেরুকে গোলবঞ্চিত করে পোস্ট। বাঁ প্রান্ত থেকে বদলি নামা উইঙ্গার এডিসন ফ্লোরেসের ক্রসে হেড করেন অ্যাটাকিং মিডফিল্ডার ক্রিস্টিয়ান কুয়েভা।

আরও পড়ুন : বাড়ি গিয়ে টিকা দেওয়ার পরামর্শ

বল পোস্টে লেগে লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বেঁচে যায় অস্ট্রেলিয়া। তার আগে ১০১ মিনিটে ফ্লোরেসের শট রুখে দেন অস্ট্রেলিয়ার গোলকিপার ম্যাট রায়ান। রিয়াল সোসিয়েদাদের এই গোলকিপারকে ১১৯ মিনিটে তুলে নিয়ে চমকে দেন অস্ট্রেলিয়া কোচ গ্রাহাম আর্নল্ড।

টাইব্রেকার মাথায় রেখে তিনি বদলি নামান সিডনি এফসির গোলকিপার অ্যান্ড্রু রেডমাইনকে। কোচের জুয়া কাজে লেগেছে।

আরও পড়ুন : কুমিল্লা ইস্যু নিয়ে ইসির পদত্যাগ দাবি অযৌক্তিক

রেডমাইন প্রতিপক্ষ শট নেয়ার আগে একটু নেচে নেন। টাইব্রেকারে প্রথম দুটি শট ঠেকাতে পারেননি। তৃতীয়টি পোস্টে লেগে লক্ষভ্রষ্ট্ হয়। এরপর আরও দুটি শট ঠেকাতে ব্যর্থ হন রেডমাইন।

কিন্তু শেষ শটটি ডান দিকে ঝাঁপিয়ে রুখে পেরুর অ্যালেক্স ভ্যালেরাকে হতাশা উপহার দেন রেডমাইন। তাকে ঘিরে বিজয়ের উল্লাসে মেতেছে অস্ট্রেলিয়া দল।

পেরুর গোলকিপার পেদ্রো গ্যালেসা অস্ট্রেলিয়ার মার্টিন বয়েলের প্রথম শটটি রুখে দেন। পরের পাঁচটি শটেই লক্ষ্যভেদ করেছে অস্ট্রেলিয়া।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা