ম্যাচ বাঁচানোর কঠিন পরীক্ষার সামনে রয়েছে বাংলাদেশ (ছবি: সংগৃহীত)
খেলা

লিড নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: ঢাকা টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার দেওয়া ১৪১ রানের লিড টপকাতে নেমে চতুর্থ দিনের শেষ সেশনে মাত্র ২৩ রান করে ৪ উইকেট হারিয়ে বড় বিপদে ছিল বাংলাদেশ। টাইগার ওপেনার তামিম ইকবাল ০, মাহমুদুল হাসান জয় ১৫, নাজমুল হোসেন ২ আর মুমিনুল হকের ০ তে বিদায় নেওয়ার পর মুশফিকুর রহিম ও লিটন দাস দিন শেষ করেন মাত্র ৩৪ রানে।

এখন ম্যাচ বাঁচানোর কঠিন পরীক্ষার সামনে রয়েছে বাংলাদেশ। সকালে ৩০ মিনিট আগে শুরু হয়েছে শেষ দিনের খেলা। তবে স্কোরবোর্ডে ১৯ রান যোগ করতেই মুশফিকের উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। কাসুন রাজিথার বলে বোল্ড হয়ে ২৩ রানে ফিরে যান সাজঘরে।

দলীয় ৫৩ রানে ৫ উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নামেন সাকিব আল হাসান। আগের দিন খেলা শেষে আশা প্রকাশ করে সাকিব বলেন, অন্তত তিন ঘণ্টা ব্যাটিং করতে চান তিনি।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

যেই কথা সেই কাজ। লিটনের সঙ্গে জুটি বেঁধে বেশ ভালোই লড়াই চালিয়ে যাচ্ছেন সাকিব। দুই জনের ব্যাটে ভর করে ১৪১ রান টপকে মধ্যাহ্ন বিরতির আগে ৮ রান লিড পেয়েছে বাংলাদেশ। সাকিব তুলে নেন অর্ধশতক। ৪৮ রানে অপরাজিত থাকা লিটন পূর্ণ করেন টেস্ট ক্যারিয়ারের ২ হাজার রান।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা