খেলা

২৩ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যস্ত স্বাগতিকরা

সান নিউজ ডেস্ক: ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৫০৬ রানের বড় সংগ্রহ পেয়েছে শ্রীলঙ্কা। লিড নিয়েছে ১৪১ রানের। জবাব দিতে নেমে শুরুতেই চার উইকেট হারিয়েছে বাংলাদেশ। ওপেনার তামিম ইকবাল প্রথমটির মতো দ্বিতীয় ইনিংসেও শূন্য রানে বিদায় নেন। ক্যারিয়ারে প্রথমবারের মতো বাজে এই অভিজ্ঞতার শিকার হলেন তিনি। এরপর ব্যাট করতে নামা নাজমুল হোসেন শান্তর ভাগ্য সহায় হয়নি। রান আউট হয়ে ২ রানে সাঝঘরে ফেরেন তিনি।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ধর্ষণ দায়ে যাবজ্জীবন কারাদন্ড

আসিথা ফার্নান্দোর বল পয়েন্টে আলতো করে খেললেন শান্ত। ফিল্ডার খুব কাছে থাকায় এখান থেকে রান নেওয়া ঝুঁকির অনেক। সেই কাজটিই করলেন তিনি। দৌড় দিলেন রানের জন্য। শুরুতে কিছুটা রান নেবেন কি নেবেন না সেই দ্বিধায় খাপিয়েও শেষ পর্যন্ত দৌড় দেন তিনি। এক হাতে বল ধরে নন-স্ট্রাইক প্রান্তে থ্রো করে স্টাম্প ভেঙে দেন প্রাভিন জয়াবিক্রমা। ফেরেন ১১ বলে ২ রান করে।

উইকেটে যেন টিকতেই পারছেন না মুমিনুল হক। ব্যর্থতার বলয় থেকে বের হতেও পারছেন না বাংলাদেশ অধিনায়ক। আবারও ফিরলেন তিনি দলকে কঠিন বিপদে ঠেলে দিয়ে। কিছুক্ষণ একপ্রান্ত আগলে রাখা মাহমুদুল হাসান জয়ও শেষ পর্যন্ত উইকেট হারান আসিথার বলে। কুশলের হাতে ক্যাচ তুলে ১৫ রানে বিদায় নেন তিনি।

দ্বিতীয় ইনিংসে ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ ২৪ রান। ব্যাট করছে মুশফিকুর রহিম ও লিটন দাস। প্রথম ইনিংসে ২৪ রানে ৫ উইকেট হারিয়েছিল স্বাগতিকরা।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৫০৬ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা; লিড ১৪১ রানের। ১৪৪ রানে অপরাজিত থেকে যান সেঞ্চুরিয়ান অ্যাঞ্জেলো ম্যাথিউস।

৫ উইকেট হারিয়ে ২৮২ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে শ্রীলঙ্কা। দিনের শুরুতে একদমই নির্বিষ বোলিং করেন বাংলাদেশের বোলাররা। আড়াই ঘণ্টার প্রথম সেশনে একমাত্র সুযোগ তৈরি করেছিলেন মুমিনুল হক।

আরও পড়ুন: চোর-ডাকাত কন্ট্রোলে নিয়ে এসেছি

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আধঘণ্টা আগেই শুরু হয় চতুর্থ দিনের খেলা। দিনের শুরুটা করেন এবাদত হোসেন ও তাইজুল ইসলাম। এরপর একে একে সাকিব আল হাসান, খালেদ আহমেদ, মোসাদ্দেক হোসেন ও মুমিনুল হক আসেন বোলিংয়ে। কিন্তু কাজের কাজটি করতে পারেনি কেউই।

একমাত্র মুমিনুলই একবার উইকেট নেওয়ার কাছাকাছি গিয়েছিলেন। তার অফ স্টাম্পের বাইরে পড়া বল চান্ডিমাল ডিফেন্ড করতে গেলে স্টাম্পের পেছনে দাঁড়ানো লিটন দাসের হাতে যায়, আউট দিয়ে দেন আম্পায়ার। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান লঙ্কান ব্যাটার। এর বাইরে পুরো সেশনজুড়েই ঠিকঠাক লাইন-লেন্থ খুঁজে পাননি বোলাররা। আগের দিন বিকেলে উইকেটে টার্ন দেখা গেলেও চতুর্থ দিনের প্রথম সেশনে দেখা যায়নি তেমন কিছুই।

সান নিউজ/এনকে/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা