ফের মুশফিক-লিটনে ড্রয়ের স্বপ্ন
খেলা
হারের শঙ্কায় বাংলাদেশ

ফের মুশফিক-লিটনে ড্রয়ের স্বপ্ন

সান নিউজ ডেস্ক : ঢাকা টেস্টে সফরকারী শ্রীলঙ্কার বিরুদ্ধে হারের শঙ্কায় রয়েছে স্বাগতিক বাংলাদেশ।

আরও পড়ুন : ভবিষ্যৎ প্রজন্মের জন্য ডেল্টা প্ল্যান

বৃহস্পতিবার ( ২৬ মে) চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে মাত্র ৪ উইকেটে ৩৪ রান করেছে টাইগাররা। শুক্রবার (২৭ মে) পঞ্চম দিনে টাইগারদের জন্য অপেক্ষা করছে বড় পরীক্ষা।

স্বাগতিকরা প্রথম ইনিংসে করেছিল ৩৬৫ রান। জবাবে ম্যাথুস ও চান্দিমালের সেঞ্চুরিতে ৫০৬ রান করে সফরকারীরা। ১৪১ রানে পিছিয়ে থেকে দিনের শেষ বেলায় ব্যাট করতে নেমে শুরু থেকেই দুর্দশায় পড়ে মুমিনুলরা। ২৩ রানে হারায় ৪ উইকেট।

অপরাজিত দুই নির্ভরযোগ্য ব্যাটার লিটন ও মুশফিক ক্রিজে রয়েছেন। এই জুটিই ভরসা এখন বাংলাদেশ দলের।

আরও পড়ুন : ট্যাক্স দিয়ে পাচারকৃত টাকা আনা যাবে

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ষষ্ঠ ওভারে প্রথম উইকেট হারায়। ১১ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তামিম। টেস্টে দুই ইনিংসে প্রথমবারের মতো শূন্য দেখলেন দেশ সেরা এই ওপেনার।

দেশসেরা ওপেনার তামিম ইকবাল খান ফার্নান্দোর বলেই ২ বার আউট। এরপর অহেতুক রান আউটের শিকার নাজমুল হোসেন শান্ত। ১১ বলে তিনি করেন মাত্র দুই রান।

আরও পড়ুন : হজের খরচ বাড়লো

দলীয় ১৯ রানে ফেরেন অধিনায়ক মুমিনুল হক। রাজিথার বলে তিনি ফেরেন শূন্য রানে। এরপর বিদায় নেন ওপেনার মাহমুদুল হাসান জয়ও। একটু থিতু হলেও ফার্নান্দোর বলে মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ২৭ বলে ১৫ রান করে। ছোট্ট ইনিংসে তিনি হাকান তিন চার।

অ্যাঞ্জেলো ম্যাথুস ও দিনেশ চান্দিমাল এর আগে অবশ্য সারাদিন শ্রীলঙ্কার হয়ে ব্যাট হাতে শাসন করেন। দু’জনই পান সেঞ্চুরি। চান্দিমাল ১২৪ রান করে বিদায় নিলে ধস নামে লঙ্কান ব্যাটিংয়ে। ৫০৬ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। ১৪৫ রানে অপরাজিত থাকেন ম্যাথুস।

আরও পড়ুন : ফের কমেছে স্বর্ণের দাম

দীর্ঘ ৪ বছর পর টেস্টে বাংলাদেশের হয়ে ৫ উইকেট শিকার করেন সাকিব আল হাসান। বাকি ৪ উইকেট নেন পেসার ইবাদত হোসেন। একটি ছিল রান আউট।

প্রসঙ্গত, চতুর্থ দিন শেষে বাংলাদেশ এখনো ১০৭ রানে পিছিয়ে। পঞ্চম দিনে টাইগাররা কতটা চমক দিতে পারে, তাই দেখার বিষয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা