টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
খেলা

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

সান নিউজ ডেস্ক: সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। আজ যে দল জিতবে, তারাই ট্রফি হাতে তুলবে।

আরও পড়ুন: মারিওপোলে আটকা ১ লাখ মানুষ

সিরিজে ১-১ সমতা। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। অর্থাৎ বাংলাদেশ প্রথমে বোলিং করবে।

এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটে জিতে সিরিজে সমতা ফেরায় স্বাগতিকরা।

এদিকে এই সিরিজের আগে প্রোটিয়াদের মাঠে জেতার ইতিহাস ছিলনা বাংলাদেশের। এবার রীতিমতো ইতিহাসই গড়েছেন তামিমরা। সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে তামিম, সাকিব ও ইয়াসিরের দাপুটে ব্যাটিংয়ে ৩১৪ রান পাহাড় করে বাংলাদেশ। ওই ম্যাচে টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয় পায় সফরকারীরা। এটাই দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের প্রথম জয়। পরের ম্যাচে অবশ্য দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটের বড় জয় পায়।

অপরদিকে ওয়ানডে পারফরম্যান্সে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। দুই দলের মুখোমুখিতে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে প্রোটিয়ারা। এ পর্যন্ত একে অপরের বিপক্ষে ২৪ ম্যাচের ১৮টিতেই জয় দক্ষিণ আফ্রিকার। অন্যদিকে চার ম্যাচে জয় এসেছে টাইগারদের। আর একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।

পরিসংখ্যানে যাই বলুক বর্তমান পারফরম্যান্সে অনেকটাই এগিয়ে রয়েছে বাংলাদেশ। দুদলের মুখোমুখিতে শেষ তিন ম্যাচের দুটিতেই জয় পেয়েছেন তামিমরা।

আরও পড়ুন: ভারত সফরে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
লিটন কুমার দাস, তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ :
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), জানেমান মালান, টেম্বা বাভুমা(অধিনায়ক), আইডেন মার্করাম, ডেভিড মিলার, রাসি ভ্যান ডার ডুসেন, কাইল ভেরিনি, ওয়েন পার্নেল, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা ও তাবরাইজ শামসি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা