ছবি-সংগৃহিত
খেলা

সাকিব খেলছে, এটা বিরাট ব্যাপার

স্পোর্টস ডেস্ক: কথায় আছে বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। সাকিব মানেই নিত্যনতুন খবরের শিরোনাম। কখনো ব্যাক্তি জীবন আবার কখনো বা পেশাগত জীবন সব সময়ই থাকের সবার আলোচনায়।

নতুন খবর হচ্ছে, বর্তমানে সাকিবের পরিবারের প্রায় সব সদস্যই হাসপাতালে ভর্তি। আর ঠিক এমন সময় দলের সাথে দক্ষিন আফ্রিকার সফরে আছেন তিনি। এমন কঠিন সময়ে দেশে এসে পরিবারের পাশে দাড়ানোর সুযোগ থাকলেও দলের সাথেই থাকছেন এ অলরাউন্ডার।

শোনাও গিয়েছিল সাকিব সোমবার বাংলাদেশ সময় রাতেই ফিরে আসছেন। কিন্তু শেষ মুহূর্তে সাকিব নিজেই সিদ্ধান্ত পাল্টেছেন। দেশে না ফিরে এসে দক্ষিণ আফ্রিকায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আরও পড়ুন: ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

আপনজনের অসুস্থতায় তাদের পাশে না থেকে দেশ ও জাতীর জন্য সাকিবের এই ত্যাগের প্রশংসা সবার মুখে মুখে। এ ব্যাপারে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘সাকিব আমাকে প্রথম ওয়ানডের পরই বলেছিল ওর পরিবারের সবাই অসুস্থ। আমি তাকে বলেছি ও আসতে পারে। পরিবার সবসময়ই গুরুত্বপূর্ণ। তাদের জন্য অবশ্যই যে কোনো সময়ই চলে আসতে পারে। ও বলেছিল দ্বিতীয় ওয়ানডে খেলে আসবে। এরপর বলল আমি এখন আসছি। ওর টিকিটও বুক হয়ে গিয়েছিল। এরপরে কাল বলল তৃতীয় ম্যাচ শেষে আসব। আমাদের তরফ থেকে পুরো গ্রিন সিগন্যাল দেওয়া আছে, যেহেতু ফ্যামিলি ইমার্জেন্সি।’

তিনি আরও বলেন, ‘সাকিব ইচ্ছে করলে যে কোন সময় আসতে পারে।’ তার শেষ কথা, ‘সাকিব যে এর ভেতরেও খেলছে, সেটা অবশ্যই আমাদের জন্য বিরাট ব্যাপার। ও অনেক বড় স্যাক্রিফাইস করছে।’

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা