খেলা

অস্ট্রেলিয়ার পথে ওয়ার্নের মরদেহ

সান নিউজ ডেস্ক: সাত দিন পর থাইল্যান্ড থেকে অস্ট্রেলিয়ায় নেওয়া হচ্ছে শেন ওয়ার্নের মরদেহ। অস্ট্রেলিয়ার জাতীয় পতাকায় মুড়িয়ে বিশেষ ফ্লাইটে থাইল্যান্ড থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন নিথর ওয়ার্ন।

আরও পড়ুন: ফুটবল মাঠে সংঘর্ষে নিহত ১৭

আগামী ৩০ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পূর্ণ মর্যাদায় রাষ্ট্রীয়ভাবে শেষ বিদায় জানানো হবে ওয়ার্নকে। বৃহস্পতিবার ( ১০ মার্চ) স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টা) মেলবোর্নের এসেন্ডন বিমানবন্দরে পৌঁছাবে ওয়ার্নের মরদেহ।

বৃহস্পতিবার থাইল্যান্ড সময় সকাল ৮টা ২৪ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৭টা ২৪ মিনিট) ডন মুয়েয়াং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেছে অস্ট্রেলিয়ার পতাকা দিয়ে মোড়ানো ওয়ার্নের মরদেহ বহনকারী বিমান।

থাই পুলিশের নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে হাসপাতাল থেকে বিমানবন্দরে নেওয়া হয়েছে ওয়ার্নকে বহনকারী কফিন। সেই কফিনটি অস্ট্রেলিয়ার পতাকা দিয়ে মুড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দুই দফায় দ. আফ্রিকা যাবে টাইগাররা

প্রসঙ্গত, শেন কেইথ ওয়ার্ন (১৩ সেপ্টেম্বর ১৩, ১৯৬৯ - ৪ মার্চ ২০২২) ভিক্টোরিয়ার ফার্নট্রি গুল্লি এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ও সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার। তাকে ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা বোলার বিবেচনা করা হয়ে থাকে। ওয়ার্ন ১৯৯৪ সালে উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাক-এ বর্ষসেরা উইজডেন ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন।

ওয়ার্ন একজন জেনুইন লেগ স্পিনার ছিলেন, সাথে লোয়ার অর্ডারে কার্যকরী ব্যাটিং করতেন। ২০০০-২০০৭ ক্রিকেট বিশ্বে অস্ট্রেলিয়ার আধিপত্যের অন্যতম কারিগর ছিলেন তিনি।

২০১৩ সালে, ওয়ার্নকে আইসিসি ক্রিকেট হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা