দুর্দান্ত হাটট্রি করে মেসি-নেইমারদের স্বপ্ন ভেঙে দিয়েছেন করিম বেনজেমা (ছবি: সংগৃহীত)
খেলা

বেনজেমা ঝরে মেসি-নেইমারদের স্বপ্নভঙ্গ

ক্রীড়া ডেস্ক: প্রথম লেগে নিজেদের ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিয়ে বড় স্বপ্ন দেখতে শুরু করে পিএসজি। কিন্তু ফিরতি লেগে দুর্দান্ত হাটট্রি করে মেসি-নেইমারদের স্বপ্ন ভেঙে দিয়েছেন করিম বেনজেমা।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে বুধবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-১ গোলের বড় ব্যবধানে দারুণ এক জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল রিয়াল।

এদিকে প্রথম লেগে এক গোলে এগিয়ে থাকায় কিছুটা সুবিধায় ছিল পিএসজি। তবে ঘরের মাঠে শুরুতেই আক্রমণাত্মক ছিল ভঙ্গিতে কার্লো আনচেলত্তির শিষ্যরা। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ম্যাচে ফেরে মাউরিসিও পচেত্তিনোর দল। বেনজেমা তাদের সব পরিকল্পনা ভেস্তে দেন।

ম্যাচে শুরুতে আগ্রাসী অবস্থানে ছিল পিএসজি। অষ্টম এবং ত্রয়োদশ মিনিটে দুই দফা রিয়ালকে রক্ষা করেন গোলরক্ষক থিবো কোর্তুয়া। দুই বারই হতাশ হতে হয় কিলিয়ান এমবাপ্পেকে। তবে ম্যাচের ৩৯তম মিনিটে ফরাসি ফরোয়ার্ডকে আর আটকাতে পারেনি রিয়াল গোলরক্ষক। দারুণ গোলে পিএসজিকে এগিয়ে নেন রিয়ালেরই এবারের টার্গেট। নেইমারের পাসে অফ সাইডের ফাঁদ ভেঙে বলের নিয়ন্ত্রণ নিয়ে বক্সে ঢুকে ডান পায়ের গতির শটে কাছের পোস্টে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে।

আরও পড়ুন: নতুন আইন বদলে দেবে ক্রিকেট

অপরদিকে দ্বিতীয়ার্ধের পুরোটাই ছিল রিয়াল মাদ্রিদের দখলে। স্বাগতিকরা ৬১তম মিনিটে বেনজেমার গোলে ম্যাচে ফেরার আভাস দিয়ে রাখে। এরপর ৭৬তম এবং ৭৮তম মিনিটে তার আরও দুই গোলে উড়ে যায় পিএসজি। সেই সঙ্গে হ্যাটট্রিক পূর্ণ করেন করিম বেনজেমা। শেষ দিকে মেসি-এমবাপ্পেদের সব চেষ্টা বৃথা হলে দুর্দান্ত জয়ের আনন্দে ভাসে স্বাগতিকরা।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা