আইপিএলে দল পেলেও বাংলাদেশ সিরিজে খেলবেন প্রোটিয়া ক্রিকেটাররা (ছবি: সংগৃহীত)
খেলা

টাইগারদের বিপক্ষে প্রোটিয়া স্কোয়াডে যারা

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে নিজেদের ওয়ানডে দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ঘোষণা করা ১৬ সদস্যের স্কোয়াডে আছেন আইপিএলের আটজন। তারা আইপিএলে দল পেলেও খেলবেন বাংলাদেশ সিরিজে।

এদিকে আগামী ১৮ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ। তিন ম্যাচ ওয়ানডে এবং দুটি টেস্ট খেলবে দুই দল।

এদিকে স্কোয়াড দেখে বোঝা যাচ্ছে সফরকারীদের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়েই খেলবে প্রোটিয়ারা। তাদের মধ্যে আটজন রয়েছেন, যারা এবার আইপিএলে বিভিন্ন দলের সুযোগ পেয়েছেন।

অপরদিকে আইপিএলে সুযোগ পাওয়া ক্রিকেটাররা কোথায় খেলবেন, তা ক্রিকেটারদের ওপর ছেড়ে দিয়েছিল বোর্ড। তবে ক্রিকেটাররা বাংলাদেশের বিপক্ষে সিরিজে খেলার কথা জানিয়েছেন।

দক্ষিণ আফ্রিকার ১৬ সদস্যের স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), কেশব মহারাজ (সহঅধিনায়ক), কুইন্টন ডি কুক, ফন ডার ডুসেন, জুবায়ের হামজা, জানেমান মালান, এইডেন মারকাম, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, লুঙ্গি এনগিদি, মার্কো জানসেন, ওয়েন পারনেল, অ্যান্ডিলে ফেসুকায়ো, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি ও কাইল ভেরেইন্নে।

তাদের মধ্যে আইপিএলে চুক্তিবদ্ধ আট ক্রিকেটার হলেন: কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, ফন ডার ডুসেন, ডেভিড মিলার, কুইন্টন ডি কক, এইডেন মারকাম, ডোয়াইন প্রিটোরিয়াস ও মার্কো জানসেন।

আরও পড়ুন: ছোট পর্দায় আজকের খেলা

প্রসঙ্গত, ১৮ মার্চ জোহানেসবার্গে প্রথম ওয়ানডে ম্যাচ। এছারা ২০ মার্চ দ্বিতীয় ও ২৩ মার্চ তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। আগামী ২৬ মার্চ শুরু হবে আইপিএল।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা