ছবি-সংগৃহিত
খেলা

সাকিবের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল!

স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসান জাতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত আসবে আগামীকাল বুধবার।

মঙ্গলবার (৮ মার্চ) দিবাগত রাত ১০টায় এক আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, আজ নয় বুধবার সাকিবের সঙ্গে কথা হবে তার। তখন পুরো বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যেতে পারে বলে আশাবাদী জালাল।

এর আগে তিনি সাকিবকে দুই দিন চিন্তা করার সময় দিয়েছিলেন। বলা যায় জালাল ইউনুস ভেবেছিল, সাকিব তাকে ফোন করে নিজের অবস্থান ব্যাখ্যা করবেন। সে আশায় গুড়েবালি।

আরও পড়ুন: ছাত্রী অপহরণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

তবে আজ সন্ধ্যা ৭টার পরে তিনি সংবাদমাধ্যমকে বলেছিলেন, সাকিব আমাকে ফোন করেনি। আমিই তার সঙ্গে যোগাযোগ করবো।

তবে রাতে দেওয়া বার্তায় তিনিই আবার জানিয়েছেন, তারা আগেই ঠিক করে রেখেছিলেন সাকিবের দক্ষিণ আফ্রিকা সফরের ব্যাপারে বুধবার কোন এক সময় কথা বলবেন।

তিনি আরও জানান, সাকিবের সঙ্গে কথা বলার পর অবস্থা পরিষ্কার হয়ে যাবে। সাকিব দক্ষিণ আফ্রিকা যাবেন কি যাবেন না? গেলেও পুরো সিরিজ খেলবেন কি না? নাকি এক ফরম্যাটে খেলতে রাজি হবেন? এ বিষয়ে পরিষ্কার আপডেট জানিয়ে দেওয়া হবে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা