ক্রেইগ আরভিন (ছবি: সংগৃহীত)
খেলা

জিম্বাবুয়ের অধিনায়ক আরভিন

ক্রীড়া ডেস্ক: জিম্বাবুয়ে দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক হয়েছে ক্রেইগ আরভিন। অপরদিকে টেস্ট অধিনায়কত্ব থাকছে শন উইলিয়ামসের কাঁধেই।

আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং শ্রীলঙ্কার বিপক্ষে গত সীমিত ওভারের সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে ছিলেন আরভিন। এছাড়া তিন ফরম্যাটেই সহঅধিনায়ক রেগিস চাকাভা।

এদিকে জিম্বাবুয়ের সাপোর্ট স্টাফ দলে আবারও যুক্ত হয়েছেন সাবেক দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার। ব্যাটিং কোচ হয়েছেন তিনি। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত টিম জিম্বাবুয়েতে একই দায়িত্ব পালন করেন তিনি।

আরও পড়ুন: ‘জানিয়ে দাও খেলাতে আগ্রহ নেই’

এদিকে ২০১৯ সালে আফগানিস্তানের প্রধান কোচ হয়েছিলেন ক্লুজনার। গত বছর নভেম্বর মাসে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চাকরি ছেড়ে দেন তিনি। সবশেষ ক্লুজনার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্সের দায়িত্বে ছিলেন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা